৭ জনকে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাত প্রতিমন্ত্রী। তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার উপমন্ত্রী শূন্য থাকছে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গতকাল ১ মার্চ নিম্মবর্ণিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন- শহীদুজ্জামান সরকার, আবদুল ওয়াদুদ, নজরুল ইসলাম চৌধুরী, রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজহার খান।
ফোন পেয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছি।
মন্ত্রিসভায় স্থান পাওয়া আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা প্রথমবারের মত সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এবার সংসদ সদস্য হয়েছেন।
টানা তিনবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানও ইতোমধ্যে ফোন পেয়েছেন। তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন।
ক্ষমতাসীন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারও আজ শপথ নিতে যাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বহাল, থাকবে সাধারণ ছুটি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অধিগ্রহণের জালে আটকা ৩৬ ভূমিমালিক
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মা-বাবার ভালোবাসা পাইয়ে দিতে হাতিয়ে নিল সাড়ে ৩ লাখ টাকা ও ২৭ ভরি স্বর্ণালংকার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতির সময় ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন কবে? জানালেন পানি সম্পদ মন্ত্রী
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি -মাহফুজ
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হতে চাইলে ডুবতে হবে, হুঁশিয়ারি ইরানের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)