৭২ ঘণ্টায় বদলে যাচ্ছে মহাখালীর চেহারা, সড়ক ছাড়ছে অপেক্ষমাণ বাস
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজধানীর ব্যস্ত মহাখালী এলাকায় দীর্ঘদিনের যানজট ও সড়ক দখলের চিত্র চিরচেনা। যানজট ও ভোগান্তি কমাতে শুরু হয়েছে বড় ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগ। টার্মিনাল ও প্রধান সড়কে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকা বন্ধ করে অপেক্ষমাণ বাসগুলো সরিয়ে নেয়া হচ্ছে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে। নতুন ব্যবস্থায় যাত্রার সর্বোচ্চ ৪৫ মিনিট আগে বাস টার্মিনালে ঢুকবে, যাত্রী তুলবে এবং দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রশাসনের লক্ষ্য, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মহাখালী এলাকার সড়কে দৃশ্যমান পরিবর্তন আনা। এরইমধ্যে পূর্বাচল অস্থায়ী বাস ডিপোতে আন্তঃজেলা বাস স্থানান্তর শুরু হয়েছে।
মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির তথ্যমতে, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত ডিপোটিতে অবস্থান করছে মোট ৯১টি বাস।
মালিক সমিতির দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ১০টা পর্যন্ত পূর্বাচল অস্থায়ী ডিপোতে মোট ৭৪টি বাস প্রবেশ করেছে। এর মধ্যে ১০টি বাস ডিপো থেকে বের হয়েছে। নিয়মিতভাবে ডিপোতে রয়েছে ৬৪টি বাস। এর বাইরে আগে থেকেই অবস্থানরত ছিল ২৩টি এবং মহাখালী টার্মিনাল থেকে নতুন করে ডাম্পিং করা হয়েছে আরও চারটি আন্তঃজেলা বাস। সব মিলিয়ে বর্তমানে ডিপোটিতে অবস্থানরত বাসের সংখ্যা ৯১টি।
মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল বলেন, মহাখালী ও আশপাশের এলাকার যানজট কমাতে এরইমধ্যে পূর্বাচলের ডিপোতে বাস স্থানান্তর শুরু হয়েছে। বিশেষ করে যেসব বাসের ট্রিপের মাঝে ৩ থেকে ৮ ঘণ্টা বিরতি থাকে, সেসব বাস টার্মিনাল বা প্রধান সড়কে না রেখে সরাসরি ডিপোতে পাঠানো হচ্ছে। প্রতিদিন প্রায় ১০০টি বাস ডিপোতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে প্রায় ২০০টি বাস রাখার সুযোগ তৈরি হয়েছে। অবশিষ্ট কাজ শেষ হলে আরও ৫০ থেকে ৬০টি বাস রাখা সম্ভব হবে।
তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে যেসব বাসের পরবর্তী ট্রিপ রয়েছে, মূলত সেসব বাসকেই নির্ধারিত সময়ের আগে টার্মিনালে প্রবেশ ও অবস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ট্রিপ রয়েছে- এমন বাসগুলোকে প্রয়োজন অনুযায়ী টার্মিনালে রাখা হচ্ছে।
মহাখালীতে এতদিনের অন্যতম বড় সমস্যা ছিল দূরপাল্লার বাসের দীর্ঘ সময় অবস্থান। বিভিন্ন রুটের বাস সকালে ঢাকায় এসে রাতের ট্রিপ পর্যন্ত দিনের বড় একটি সময় টার্মিনাল ও টার্মিনালের সামনের সড়কে দাঁড়িয়ে থাকত। এতে একদিকে সড়কের জায়গা দখল হতো, অন্যদিকে তৈরি হতো যানজট। দিনভর যানজটে ভোগান্তিতে পড়তে হতো বিমানবন্দরগামী যাত্রীদের।
নতুন ব্যবস্থায় এই চিত্র বদলানোর চেষ্টা চলছে। কোনো বাসের পরবর্তী ট্রিপ যদি কয়েক ঘণ্টা পরে হয়, তাহলে সেটি মহাখালীতে অপেক্ষা না করে পূর্বাচলের ডিপোতে যাবে। ট্রিপের নির্ধারিত সময়ের আগে আবার মহাখালীতে এসে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)