৭১-এ হত্যাযজ্ঞের মদদদাতা রাজাকার রুহুল কুদ্দুস (২)
একাত্তরের ঘটনাপ্রবাহ স্মৃতিচারণ করে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল জলিল বলেছেন, একাত্তরের ২১ মে রামপালেই ৬শ সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মদদদাতা ছিলো রুহুল কুদ্দুস। এর আগে ৭ মে রুহুল কুদ্দুস, রজব আলী ফকির, ডা. মোসলেহ উদ্দিন, ডা. মোজাম্মেল হোসেনসহ রাজাকার, শান্তিকমিটি ও আল-বাদর বাহিনীর শীর্ষপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এর ধারাবাহিকতায় একাত্তরের ২১ মে বাগেরহাটের রামপাল উপজেলার তেরিখালি ইউনিয়নের দাকড়া গ্রামে ভারতে আশ্রয় নিতে যাওয়ার উদ্দেশ্যে নৌকা ঘাটে অপেক্ষমান ৬ শতাধিক মানুষকে হত্যা করা হয়। কুখ্যাত রাজাকার রজব আলী ফকির ও তার স্থানীয় সহযোগীদের নেতৃত্বে পাকী বাহিনী বড় নৌকাযোগে তিন দিক থেকে আক্রমণ চালিয়ে এই হত্যাকাণ্ড সম্পন্ন করে।
ওই স্থানটিই রামপালের সবচেয়ে বড় বধ্যভূমি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।