৬ শীর্ষ শিল্পগোষ্ঠীর অর্থ উদ্ধারে ১০ ব্যাংকের তৎপরতা, ৩৬টি গোপন চুক্তি স্বাক্ষর
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের শীর্ষ ছয়টি শিল্পগোষ্ঠীর বিদেশে পাচারকৃত সম্পদ ও অর্থ উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে ১০টি বাণিজ্যিক ব্যাংক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক একাধিক গোয়েন্দা ও আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ৩৬টি গোপনীয়তা চুক্তি বা এনডিএ সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এই উদ্যোগে মোট ৫৯টি চুক্তি স্বাক্ষরিত হবে। মূলত ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে খেলাপি হওয়া এবং বিদেশে অর্থ স্থানান্তরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার গ্রুপ, আরামিট গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ। জানা গেছে, এই ছয়টি গোষ্ঠীর মোট ঋণের পরিমাণ ৩ লাখ ২৪ হাজার ৫০১ কোটি টাকা, যার সিংহভাগই বর্তমানে খেলাপি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার পাচার হওয়া অর্থ ফেরাতে একটি আন্তসংস্থা টাস্কফোর্স গঠন করে। আগামী ৩০ জুনের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অর্থ উদ্ধারের মূল বাণিজ্যিক চুক্তিগুলো সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অর্থ উদ্ধারের এই কার্যক্রমে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি, আইএফআইসি ও অগ্রণী ব্যাংক সরাসরি যুক্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানগুলো উদ্ধারকৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ পাবে, ফলে দেশীয় ব্যাংকগুলোর কোনো অতিরিক্ত খরচ হবে না। এস আলম গ্রুপের সম্পদ অনুসন্ধানে ইসলামী ব্যাংক এবং বেক্সিমকোর অর্থ উদ্ধারে জনতা ও ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যে বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত করেছে। এই বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান বলেন, ‘পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে খেলাপি ঋণের একটি অংশ আদায় করা সম্ভব হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)