৬ মাস কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ১১ জেলে
গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ভাসতে ভাসতে ভারতের নৌসীমায় অনিচ্ছাকৃত প্রবেশ করার পরও ৬ মাস কারাভোগ করতে হয়েছে। অবশেষে কারাভোগ করার পর দেশে ফিরে এসেছেন এফবি ফাতেমা নামে একটি ট্রলারের ১১ জেলে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা।
এর আগে গত ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জেলেরা। পরে ১৬ আগস্ট দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। বেশ কয়েকবার নিরাশ হয়ে ফিরে এসেছি। বাংলাদেশি নৌসীমা অতিক্রম করায় ওই দেশের আদালত ১১ জেলেকে ছয়দিন করে কারাদ-াদেশ দেন। কিন্তু ছয়দিনের কারাদ-াদেশে থাকতে হলো ছয় মাস। অবশেষে তারা দেশের মাটিতে পা রেখেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।