৬ বছরে রেলপথে সাড়ে ৫ হাজারের বেশি লাশ
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশে গত ৬ বছরে (২০১৮ থেকে ২০২৩) রেললাইন থেকে ৫ হাজার ৫৮৭ জনের লাশ উদ্ধার হয়েছে। যাদের বেশির ভাগের বয়স ১৯ থেকে ৫০ বছরের মধ্যে। আর নিহতদের মধ্যে ৩৭৭ জন শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশের এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২০১৮ সালে রেললাইনে মোট লাশ উদ্ধার করা হয় এক হাজার দুই জনের। এরপর ২০১৯ সালে ৯৮০ জনের, ২০২০ সালে ৭১৩ জনের, ২০২১ সালে ৭৭৮ জনের এবং ২০২২ সালে এক হাজার ৫০ জনের লাশ উদ্ধার করা হয়। সবশেষ ২০২৩ সালে রেললাইন থেকে এক হাজার ৬৪ জনের লাশ উদ্ধার করা হয়। সবমিলিয়ে এই ৬ বছরে রেললাইন থেকে লাশ উদ্ধার হয়েছে ৫ হাজার ৫৮৭ জনের। সেই হিসেবে গড়ে রেললাইন থেকে মাসে ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশের মধ্যে চার হাজার ২৮৪ জন পুরুষ ও এক হাজার ৩০৩ জন নারী। পেশার দিক থেকে ৩৭৭ জন শিক্ষার্থী, দুই হাজার ৬১২ জন শ্রমজীবী ও ৪৫০ জন চাকরিজীবীর লাশ উদ্ধার হয়েছে। বাকি দুই হাজার ১৪৮ জনের পেশা সম্পর্কে জানা যায়নি। এ ছাড়া উদ্ধার হওয়া লাশের মধ্যে ৪৫৩ জনের বয়স ১৮ বছরের নিচে। ১৯ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন হাজার ৬৪৯ জন। পঞ্চাশের বেশি বয়স এক হাজার ৪৮৫ জনের।
এসব মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে, অনেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে পড়েছে, কেউ সেলফি তুলতে গিয়ে কেউ বা রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। অরক্ষিত রেলক্রসিংয়ের জন্য চলন্ত ট্রেনের সামনে দিয়ে তাড়াহুড়া করে রেললাইন পার হতে গিয়েও মারা গেছে অনেকে। এ ছাড়া রেললাইনে মৃত্যুর ঘটনার একটি বড় অংশের কারণ চিহ্নিত করা যাচ্ছে না। এসব মৃত্যুর কারণ দুর্ঘটনা নাকি হত্যা, তা স্পষ্ট না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












