৬ বছরেও শেষ হয়নি রূপপুর বালিশকা-ের দুর্নীতির তদন্ত
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকা-ের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ। কিন্তু অবাক করা বিষয় হলো এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। জুলাই অভ্যুত্থানের পর নতুন কমিশন দায়িত্বে এলেও পরিস্থিতি বদলায়নি।
আলোচিত বালিশকা-ে অভিযোগ ছিল, একটি বালিশ ৫ হাজার ৯৫৭ টাকা, খাটে তোলার মজুরি ৭৬০ টাকা, কমফোর্টার ১৬ হাজার ৮০০ টাকা আর বিদেশি চাদর প্রায় ৬ হাজার টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় সাড়ে ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ঠিকাদার ও গণপূর্তের ১১ প্রকৌশলীসহ ১৩ জনকে আসামি করে চারটি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন, প্রতিবেদন দ্রুতই দেয়া হবে।
২০১৯ সালের ডিসেম্বরে এ ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে গ্রেফতার করেছিল দুদক। তবে ইকবাল মাহমুদ থেকে মঈনউদ্দীন আব্দুল্লাহ, আর এখন আব্দুল মোমেন কমিশন। তিন কমিশন পেরিয়েও ২০২৫ সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই, দিনের পর দিন শোনানো হচ্ছে সীমাবদ্ধতার অজুহাত।
দুদকের সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ২০০৪ সালের আগের দুর্নীতির মামলাও এখনো চলমান। ধীরগতির কথা আমরা অস্বীকার করছি না। যত তাড়াতাড়ি সম্ভব জট কমিয়ে আনার চেষ্টা করছি। আমাদের কর্মক্ষমতাও দেখতে হবে।
সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারায় দায় বর্তমান কমিশনও এড়াতে পারে না-এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীর গতির নীতি চলছে?
দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, নতুন কমিশনের বয়সও একবছরের ওপরে হচ্ছে। রূপুরের জন্য এটি বিরাট দুর্নীতির কা-। সে জায়গায় তাদের দৃষ্টি আটকালো না। উল্টো তদন্ত বিলম্বের পক্ষে যুক্তি দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)