রাজধানীতে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া জাহিদ নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে যান জাহিদ। এ সময় সেখানকার বাসিন্দাদেরকে তিনি এনএসআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহিদকে আটক করে পুলিশ।
এসি আব্দুল্লাহ আল মামুন জানান, এসময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)