কুয়েতে সশস্ত্র বাহিনীর অস্ত্র মেরামত করতো, সেই পরিচয় দেখিয়ে চাঁদাবাজি
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে বাজারে চাঁদাবাজির অভিযোগে লুৎফর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। উত্তরার সুইচগেটের বিসমিল্লাহ্ কাঁচাবাজার থেকে গত বুধবার (১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ওই চাঁদাবাজ উত্তরার কামাড়পাড়া এলাকায় বসবাস করে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাঁদাবাজি করছিল বলে জানা গেছে।
পরবর্তীতে বুধবার মধ্যরাতে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, সুইচগেটের বিসমিল্লাহ্ কাঁচাবাজার থেকে চাঁদাবাজির অভিযোগে ভূয়া ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জালিয়াতিমূলক কর্মকা-ে জড়িত ছিলো বলে প্রমাণিত হয়েছে এবং ভুয়া পরিচয় দিয়ে বাজারে চাপ প্রয়োগ করে। এ ছাড়া সে স্থানীয়দের কাছ থেকে তাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে অর্থ সংগ্রহ করতো। লুৎফর ভূয়া পরিচয় ব্যবহার করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে অর্থ আদায় করতো।
সেনাবাহিনী আরও জানায়, লুৎফর দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রবাস জীবনে মেকানিক হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। ওই প্রাইভেট কোম্পানিতে চুক্তি ভিত্তিকভাবে কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে রিপেয়ার এবং মেইনটেনেন্সের কাজ করতেন। সেই কাজের সুবাদে তাকে কুয়েত সশস্ত্র বাহিনী হতে পরিচয়পত্র প্রদান করা হয়। যা সে বর্তমানে এলাকাবাসীর নিকট উপস্থাপন করে ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)