৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও খুলনার ভৈরব সেতুর কাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘ এই সময়ে মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ সেতুর দুই পাড়ের মানুষজন। কবে কাজ শেষ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ভূমি অধিগ্রহণসহ নানা অজুহাত দেখিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব জটিলতা নিরসন করে আগামী দুই বছরের মধ্যে কাজ শেষ করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।
সওজ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ভৈরব নদের ওপর সেতু নির্মাণ প্রকল্প ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একনেকে পাস হয়। সেতুর দৈর্ঘ্য হবে ১.৩১৬ কিলোমিটার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা। জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি টাকা। বাকি টাকা সেতু-সংশ্লিষ্ট কাজে ব্যয় হবে। ২০২০ সালের ২৭ জুলাই নির্মাণকাজের দরপত্র আহ্বান করে সওজ। প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১২ নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। ২০২০ সালের ২৬ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার ছয় মাস পর ২০২১ সালের ২৪ মে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
কার্যাদেশ অনুযায়ী, ২০২২ সালের ২৫ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে পার হয়ে গেছে আরও দেড় বছর। সেইসঙ্গে কাজের মেয়াদ বাড়ানো হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। ওই মেয়াদ অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এত বছরে দিঘলিয়া প্রান্তে ৯টি খুঁটি (পিয়ার) আর শহর প্রান্তে দুটির নির্মাণকাজ শেষ হয়েছে। পুরো কাজের অগ্রগতি ১৩ শতাংশ। এ অবস্থায় তৃতীয় দফায় আরও দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় দফার সময়ের মধ্যেও কাজ শেষ হবে কিনা, তা নিয়ে রয়েছে স্থানীয়দের সংশয়। কারণ যেভাবে কাজ চলছে, তাতে আরও কয়েক বছর লাগতে পারে।
সর্বশেষ গত ১৩ মে দুপুরে ভৈরব সেতুর দিঘলিয়া প্রান্ত পরিদর্শন শেষে কাজ এখনও শেষ না হওয়ায় হতাশার কথা জানালেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অর্থনীতিবিদ মসিউর রহমান। নির্মাণকাজের অগ্রগতি হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘সেতুর বর্তমান নকশায় কম গতির যানবাহন চলাচল করলে যানজটের আশঙ্কা আছে। নদে পিয়ার স্থাপনে ন্যাবতা সংকটের আশঙ্কা রয়েছে। সড়ক বিভাগ বলছে, তারা স্টিল স্ট্রাকচারে যাবে নাকি কংক্রিট স্ট্রাকচারে যাবে; তা এখনও বিবেচনায় আছে। স্টিল ব্রিজে গেলে নদের নাব্যতা বেশি দিন রাখা সম্ভব হবে। স্টিল ও কংক্রিট স্ট্রাকচারে খরচের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। তবে এত বছরেও এই কাজ শেষ না হওয়া দুঃখজনক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












