৫-৬ বছরের মধ্যে মামলাজট কমবে -প্রধান বিচারক
আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মামলাজট কমবে বলে জানিয়েছেন প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আইনজীবীরা যদি আমাদের বিচারকদের সহযোগিতা করে ন তাহলে মামলাজট মোকাবিলা করতে পারব।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারক বলেন, ‘২০২০ ও ২০২১ সালে করোনার কারণে আমাদের মামলার কার্যক্রমে গতি কিছুটা কমে যায়। ২০২২ সালে এসে এই গতি বেড়েছে। দেশের ৩৬ জেলায় মামলার নিষ্পত্তির হার একশর বেশি হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, যদি গতি বাড়াতে পারি তাহলে আগামী ৫-৬ বছরের মধ্যে মামলার জট কমাতে পারব। যাতে স্বল্প সময়ে মানুষ ন্যায়বিচার পায় তার ব্যবস্থা করব।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।