৫ মাসে গাজীপুরে বন্ধ ৫১ কারখানা, বেকার অর্ধ লক্ষাধিক শ্রমিক
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্র ধরে অভ্যুত্থানের মুখে সরকার পরিবর্তনের পর গত পাঁচ মাসে গাজীপুরের ৫১টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এসবের মধ্যে ৪১টি কারখানা স্থায়ীভাবে এবং ১০টি কারখানা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আর নানা সমস্যার কথা জানিয়ে আগামী মে মাস থেকে আরো সাতটি কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কেয়া গ্রুপ। একের পর কারখানা বন্ধ হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক শ্রমিক। নিদারুন এক অনিশ্চয়তার মধ্যে সপরিবারে মানবেতর দিনযাপন করছেন তারা।
এসব বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো কর্মহীন শ্রমিক। একারণে প্রায়ই মহানগরীর কোনো না কোনো সড়ক-মহাসড়ক বন্ধ থাকছে। শ্রমিকদের বিক্ষোভ সামাল দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মত নানা অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ গ্রামীণ টেলিকম ট্রাস্ট্রের মালিকানাধীন গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডে অগ্নিসংযোগ করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরীর সভাপতি শফিউল আলম বলেন, ৫ আগস্টের পর গাজীপুরের বেশকিছু কারখানা বকেয়া বেতনের কারণে বন্ধ হয়েছে। কিছু কারখানার মালিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তারা নানা কারণে অনুপস্থিত থাকায় কিছু কারখানা বন্ধ হয়েছে। কিছু রুগ্ন কারখানা ছিল, এগুলো বন্ধ হয়েছে। এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন বেকার হয়ে যাওয়া অর্ধ লক্ষাধিক শ্রমিক। কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)