সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
পবিত্র ইলম হাসিল করাকে যখন নেয়ামত মনে করবে তখন বরকত লাভ করবে
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এখন মুসলমানদের আক্বল, বুদ্ধি, ইলম সবই নষ্ট হয়ে গেছে। সারা বিশ্বের তিনশো কোটি মুসলমানের কতজন হাক্বিকী মুসলমান আছে। মুসলমানের যেমন আমল আখলাক আক্বিদা থাকা দরকার সেটাতো এখন আর নাই। তারা হালালকে হারাম ফতোয়া দেয় আবার হারামকে হালাল ফতোয়া দেয়। তারা দ্বীনি ইলমের চর্চা হতেও অনেক বেশী গাফিল হয়ে গেছে। ইলমে দ্বীন অর্জন করা চর্চা করার কোন গুরুত্ব এখন দেয়া হয় না। যারা আলেম উলামা দাবী করে তাদের হীনম্মন্যতা দেখে মনে হয় তারা মাদরাসায় পড়ে বিরাট ভুল করেছে। তারা ইলমের বিনিময়ে রিজিক তালাশ করে অথচ রিজিকের সাথে পড়াশোনার কোন সম্পর্ক নেই। সারা পৃথিবীতে কোটি কোটি মাদরাসা হতে কোটি কোটি আলেম বের হয় অথচ তারা পানির ফেনার মতো ভেসে যায়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আরবী পড়লেই কুরআন শরীফ ও হাদীস শরীফ বুঝার দাবী করা যায় না। কালামুল্লাহ শরীফ হাদীস শরীফ উনাদের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা এত সহজ নয়। পবিত্র ইলম হাসিল করাকে যখন নেয়ামত মনে করবে তখন বরকত লাভ করবে। ইলম লাভ করা যে মহান আল্লাহ পাক উনার বিরাট নেয়ামতের বিষয় সেটা বুঝে উপলব্ধি করে সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। ইলমের নূর হাসিল না করা পর্যন্ত কখনো হাক্বিকী আল্লাহওয়ালা হওয়া যাবে না। ইলমের নূর হাসিল না করার কারণেই আজকাল আলেম উলামা দাবীদার হয়েও গুমরাহ বিভ্রান্ত হয়ে যায়। ইলমে ফিকাহ ও ইলমে তাসাউফের সমন্বয়ে ইলমের নূর হাসিল করতে হয়। এই দুটি ইলম হাসিলের মাধ্যমেই তাকমীলে পৌছাতে হয়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আজকাল মুসলমান দাবী করে আলেম দাবী করে বলে এত সুন্নত মুবারক আমল করার দরকার নাই। এত সুন্নত মুবারক পালন করতে হয় না। যারা এমন কথা বলে তারা সেটা বলামাত্রই কাফের হয়ে যায়। এরা মূলত হক্কানি আলেম নয় এরা ওলামায়ে ছু। এই ওলামায়ে ছু গুলো নিজেরা যেহেতু সুন্নত মুবারক পালন করে না সেজন্য বলে এত সুন্নত মুবারক পালন করতে হয় না। এরা নিজেও গুমরাহ হয়েছে মানুষকেও গুমরাহ বানায়। এদের অন্তরে নূর নাই সেজন্য তারা পবিত্র কুরআন শরীফ উনার বাঁকা-ত্যাড়া অর্থ করে মানুষকে গুমরাহ বিভ্রান্ত করে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আয়নার পারদ যত সুন্দর দেয়া হবে আয়নায় তত সুন্দর দেখা যাবে। মহান আল্লাহ পাক তিনি মুহব্বত মারিফাত রেজামন্দি সন্তুষ্টি নিসবত কুরবত মুবারক হাসিল করে পরকালে যাবার জন্য মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ যদি ঈমানদার মুসলমান হয় তবে তার নিজস্ব মত পথ বলতে কিছু থাকতে পারে না। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের মধ্যে যা যেভাবে রয়েছে তার হুবহু মেনে চলতে হবে এক চুল উঠতেও পারবে না এক চুল নামতেও পারবে না। কোন ডান বাম করা যাবে না। তাহলেই হাক্বিকী মুমিন মুসলমান ঈমানদার হওয়া যাবে। ওলামায়ে ছু’রা হক্ব কথা বলুক না বলুক, মানুক না মানুক আমাদেরকে হক্ব কথা বলে যেতে হবে- এমন সুদৃঢ় প্রত্যায় ব্যাক্ত করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে সুবাতাস
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের আগুনেই কি পুড়ে ছাই হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার?
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও কমলো স্বর্ণের দাম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি প্রস্তাব মালিক সমিতির
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












