রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

৫ টাকার বিদ্যুৎ ‘আদানি’ থেকে ১৭ টাকায় কেনা হচ্ছে -বুলু

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৪:০৮
৫ টাকার বিদ্যুৎ ‘আদানি’ থেকে ১৭ টাকায় কেনা হচ্ছে -বুলু
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আদানি গ্রুপকে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা দিয়ে সরকার বিদ্যুৎ কিনেছে। বিদ্যুৎ এলেও তাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে, না এলেও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। যে বিদ্যুৎ অন্য জায়গা থেকে কিনলে দাম পড়ত ৫ টাকা, সেই বিদ্যুৎ আদানি থেকে কেনা হয়েছে ১৭ টাকা করে। বিদ্যুৎ মন্ত্রণালয় দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কীভাবে এই চুক্তি করলো? দেশের মানুষের টাকা এভাবে লুট হয়ে যাবে?
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।
বরকত উল্লাহ বুলু বলেন, সংবিধান বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা অবসর নেওয়ার পর সরকারের লাভজনক পদে নিয়োগ পেতে পারেন কিনা? দুদকের ৯ নম্বর আইনে সুস্পষ্টভাবে বলা আছে, তারা সরকারের কোনো লাভজনক পদে যেতে পারেন না। তারপরও আওয়ামী লীগ দুদকের সাবেক চেয়ারম্যানকে রাষ্ট্রপতি করেছে।
তিনি বলেন, আমরা জানতে চাই কী কারণে সাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করা হলো? একটিই কাজ উনি সফলতার সঙ্গে করেছেন। একটি মিথ্যা মামলা তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছেন। যে মামলার কোনো ক্লু নেই, যেই মামলায় ওনার (খালেদা জিয়া) সাজা হতে পারে না। সাহাবুদ্দিন চুপ্পু সাহেব অত্যন্ত সফলতার সঙ্গে দুদকের মামলাটি পরিচালনা করে খালেদা জিয়ার সাজার ব্যবস্থা করেছেন। এই কারণেই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা থাকতেও ৭৫ বছরের দলটি একজন নেতা খুঁজে পেলেন না যাকে রাষ্ট্রপতি করতে পারেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজকে এমন একজনকে রাষ্ট্রপতি করছে, যাকে ঘিরে হাজার প্রশ্নের জন্ম হয়েছে। দেশের ভাবমূর্তি আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? আওয়ামী লীগ বলে তারা নাকি রাজপথ থেকে উঠে এসেছে। তাদের এত নেতা থাকতে কেউ রাষ্ট্রপতি হতে পারলেন না। রাষ্ট্রপতি হলেন দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।
বিএনপির এই নেতা বলেন, এই সাহাবুদ্দিন চুপ্পু দুদক থেকে বিদায় নেওয়ার পর আবার ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি নিয়োগ পাওয়ার পর ৩০ দিনে ৩০ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে থেকে উধাও হয়েছে। সেই ব্যক্তি আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন। একজন পরিচ্ছন্ন, সৎ রাজনীতিবিদ যদি রাষ্ট্রপতি হতেন, তাহলে আগামী নির্বাচন কীভাবে হবে সেটি নিয়ে তার সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ থাকতো। কিন্তু আজকে সেই আলাপ-আলোচনার দরজাটিও শেখ হাসিনা বন্ধ করে দিয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৯ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১০ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১০ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১০ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১০ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১০ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১০ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১১ ঘণ্টা আগে