৫০ বছর বহু শিশুকে (শিল্প) সুযোগ-সুবিধা দেয়া হয়েছে -অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৫০ বছর বহু শিশুকে (শিল্প) লালন করে কর অব্যাহতিসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আর কতকাল শিশুদের লালন করব। সুরক্ষা থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে প্রতিযোগিতামূলক হতে পারব না।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টি পারপাস হলে আয়োজিত সেমিনারে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা কিছুদিন ব্যবসা করার পর বলেন আমাদের কর অব্যাহতি দিন। আমি উদাহরণ দিলাম না। আপনারা বুঝতে পারেন, ওইসব শিশু এখনও শিশুই রয়ে গেছে। শারীরিকভাবে বড় হয়ে গেছে তারপরও এখনও সুরক্ষা চাচ্ছে। এই সুরক্ষার দিন কিন্তু চলে গেছে।
কর, মূসক ফাঁকি দিলে সার্বিক অর্থনীতিতে একটা প্রভাব পড়ে উল্লেখ করে তিনি বলেন, দাতা সংস্থাগুলো ট্যাক্স-জিডিপি রেশিও, কর অব্যাহতি এসব নিয়ে প্রশ্ন করছে। বিদেশের বহু জায়গায় বাংলাদেশে ট্যাক্স রেভিনিউ, সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।