৫০ কেজির বাঘাইড় মাছের সঙ্গে উঠল যুবকের লাশ!
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটে কুশিয়ারা নদীতে বড়শি ধরা পড়ে বাঘাইড় মাছ। সেই মাছ তুলতে অক্সিজেনের সাপোর্টে নদীতে নামেন দেলোয়ার হোসেন নামের এক যুবক। কিন্তু সেই মাছের সঙ্গে লাশ হয়ে উঠলেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউপির পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ নামক ডহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ।
নিহত দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ইছু মিয়ার ছেলে। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়, দেলোয়ার তিনজন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। তখন বড়শিতে বড় একটি বাঘাইড় মাছ আটকা পড়লে দেলোয়ার মাছটি ধরতে নৌকা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নদীতে ডুব দেন। দীর্ঘ সময় তিনি পানির নিচে অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে দেলোয়ার লাশ হয়ে ৫০ কেজি ওজনের জীবিত মাছ নিয়ে সঙ্গীদের কাছে ফেরেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিহত যুককের ছোট বোন আমিনা বেগম জানান, তার ভাই কানাডা যাওয়ার জন্য আঙুলের ছাপ দিয়ে এসেছে। দেলোয়ার কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। দেলোয়ারের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং অবুঝ দুইটি সন্তান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)