৪ জেলার বন্যার্ত মানুষের মাঝে বিশেষ ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
বন্যার্ত বিশেষ ৪টি জেলা ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী ও রাঙ্গামাটিতে দু-দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বিশেষ ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি। ঢাকা রাজারবাগ দরবার শরীফস্থ মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতিমখানা ও লিল্লাহবোর্ডিং-এর আয়োজনে, আর্ন্তজাতিক সুন্নত মুবারক প্রচারকেন্দ্র, আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল ঢাকা এবং মুসলমানদের সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকীম-এর সার্বিক সহযোগিতায় এই বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হবে।
এই অনবদ্য মানবিক কর্মসূচিতে যে সকল চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদান করবেন উনাদের মধ্যে রয়েছেন- মেজর (অব) ডা. মুহম্মদ নুরুল আফসার, ডা. মুহম্মদ কামরুল হাসান সজিব, ডা. আহমাদুল্লাহ খান, ডা. মুহম্মদ মহসিন রেজা চৌধুরী, ডা. খন্দকার মাশহুরুল হক জুয়েলসহ একদল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দল।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ফেনী ও খাগড়াছড়ি জেলার বন্যাদুর্গত এলাকা এবং আগামীকাল জুময়াবার নোয়াখালী ও রাংগামাটি জেলার বন্যা দুর্গত এলাকায় এই কর্মসুচি দুদিনব্যাপী বিরামহীন ভাবে চলবে বলে আয়োজক সংস্থা জানিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।