৪২৪ গুরুত্বপূর্ণ পদ শূন্য, চ্যালেঞ্জের মুখে পুলিশ
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের শীর্ষ ও গুরুত্বপূর্ণ ৪০০টিরও বেশি পদ গত প্রায় ১০ মাস ধরে শূন্য থাকায় পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পুলিশ। এর ফলে অপরাধ দমনেও এই বাহিনীর সক্ষমতায় ভাটা দেখা যাচ্ছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, নয়টি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ৩৪টি উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) কমপক্ষে ৪২৪টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে অতিরিক্ত ডিআইজির দুটি, অতিরিক্ত এসপির ৪৭টি এবং সহকারী এসপির ৩৩২টি পদ রয়েছে।
এ ছাড়া, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১১৯ জন শীর্ষ ও মধ্যম স্তরের কর্মকর্তাকে কোনো সুনির্দিষ্ট দায়িত্ব ছাড়াই বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। যার অর্থ, এই কর্মকর্তারা কেবল অফিসে উপস্থিত হন এবং নথিপত্রে কিছু কাজ করেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ফলে এই বাহিনী আরও দুর্বল হয়ে পড়েছে।
অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকা- ও গুমের মাধ্যমে ভিন্নমত দমনের অভিযোগ আনা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ২৫ বছরের চাকরি জীবন সম্পন্ন করা কমপক্ষে ৪০ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মামলায় এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার আরও ২৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি থেকে এএসপি পর্যন্ত কমপক্ষে ৫৭ কর্মকর্তা ৬০ দিনেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)