৪শ বছরের ঐতিহ্য ধরে রেখেছে নূরানীবাদের (নরসিংদী) এক মসজিদ
আনুমানিক ৪শ বছর পূর্বে বর্তমান নরসিংদী জেলার বেলাব উপজেলার বাজার সংলগ্ন প্রতিষ্ঠা করা হয় একটি মসজিদ। যা বর্তমানে বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত।
মসজিদটি যখন প্রথম প্রতিষ্ঠা হয়, তখনই এটি এলাকার অন্য মসজিদ থেকে একটু ভিন্ন কাঠামোতে প্রতিষ্ঠা হয়। প্রায় ১২ শতাংশ জমির ওপর সাদা চুনের পালিশে মজবুত পিলারে দাড় করানো হয় সাত গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি।
লোক মুখে শোনা যায় কালের সাক্ষী এ মসজিদটির ভেতরে নাকি আগে অলৌকিকভাবে কুরআন শরীফ তেলাওয়াত শোনা যেত। ফলে মসজিদটি “ফজিলতের মসজিদ” হিসেবেও পরিচিতি লাভ করে।
ফজিলতের মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা ও জমিদাতা কে? তা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়।
কালের বিবর্তনে এ মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ে। চুনের প্রলেপে ধবধবে সাদা মসজিদটি হয়ে পড়ে ফ্যাকাশে। জায়গায় জায়গায় খসে পড়ে দেয়াল। তাছাড়া প্রতœতত্ত্বের এ নিদর্শনটি দেখতে আসা মুসল্লিদের ভীড়ও কম নয়।
দীর্ঘদিন ধরে এই সঙ্কটাপন্ন অবস্থা চলার পর, ২০০৮ সালে সংস্কারের ছোঁয়া লাগে মসজিদটিতে। দৃষ্টিনন্দন এ মসজিদটি জায়গা করে নেয় বাংলাদেশের বৃহৎ পাঁচ মসজিদের একটিতে। তবে বর্তমান মসজিদটির অধীনে রয়েছে তিন একর ২৭ শতাংশ জায়গা। যা দেশের দ্বিতীয় বৃহৎ মসজিদ দাবি করার অধিকার দেয়।
বর্তমানে মসজিদটি ৮ হাজার মুসল্লির নামাজের পরিমাপ করে বানালেও প্রায় ২২০০০ মুসল্লি অনায়াসেই নামাজ পড়তে পারেন।
তাছাড়া প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে মসজিদটির সংস্কার কাজ শেষ হয়। সম্প্রতি জানা যায়, আয়তন ও নির্মান শৈলিতে এটিকে দেশের শীর্ষ মসজিদের রূপ দিতে প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয়রা।
মসজিদটিতে নিয়মিত অনেক মুসল্লির সমাগম ঘটে। বিশেষ করে জুমুয়া ও দুই ঈদে এবং রমাদ্বান শরীফে দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন এখানে ইবাদত বন্দেগির জন্য।
এছাড়া মসজিদটি শুধু এক নজর দেখার জন্য অন্যান্য ধর্মালম্বিরা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর এর পাশে উয়ারী ও বটেশ্বরের মতো প্রতœতাত্ত্বিক নিদর্শন থাকায় প্রায় সময় বিদেশি পর্যটকগণও দেখতে আসেন।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।