মহাসাগরের নিচে লুকিয়ে আছে বিশাল নদী, জানুন রহস্য
মহাসাগরে লুকিয়ে আছে নানা রহস্য। এরই মধ্যে অনেক কিছু সম্পর্কেই জেনেছে বিশ্ব। তবে তা হতে পারে মাত্র একাংশ! পুরো বিশ্বকে ঘিরে রেখেছে ৫টি মহাসাগর। এই মহাসাগরগুলোতে অন্তর্ভুক্ত আছে ছোট ছোট অনেক সমুদ্র। ক্ষুদ্রতম এলাকাগুলোয় মহাসাগরকে সাগর, উপসাগর, উপত্যকা, প্রণালী ইত্যাদি নামে ডাকা হয়।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, মহাসাগরের নিচেও আছে হ্রদ। এমনকি বিশালাকার নদীও আছে সাগরতলে। মেক্সিকো উপসাগরের মতো সমুদ্রের তলদেশে নির্দিষ্ট কিছু জায়গায় এসব নদী ও লেক আছে। কীভাবে এমনটি সম্ভব?
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের পানি যখন লবণের ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়; তখন লবণ দ্রবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে নিম্নচাপ তৈরি করে। এভাবেই সৃষ্টি হয় পানাশয়ের। এই ডুবো পানাশয় এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে।
আরও জানলে অবাক হবেন, এমন কিছু প্রাণী আছে, যারা সাগরতলের এসব নদীতে ডুবে থাকতে উপভোগ করে। সমুদ্রের তলদেশের নীচে সূর্যের আলো আসা সম্ভব নয়। সেখানে অক্সিজেনের পরিমাণও কম। তবুও সেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে মত বিশেষজ্ঞদের।
মহাগরের নীচে নদীর রহস্য:
মেক্সিকোয় সমুদ্রের নীচে প্রবাহিত একটি পানির তল আছে। ইউকাতান উপদ্বীপে তুলুলাম থেকে মাত্র ১৫ মিনিটের দূরে অবস্থিত এটি। এই নিমজ্জিত প্রাকৃতিক আশ্চর্য দেখলে স্বপ্ন মনে হবে। সমুদ্রের তল থেকে প্রায় ১৮০ ফুট নীচে।
এই মিঠা পানির নদীটি হাইড্রোজেন সালফেটের একটি স্তর দ্বারা উপরের লবণাক্ত পানি থেকে পৃথক করা হয়। এই হাইড্রোজেন সালফেট ‘ক্লাউড’ এর মাধ্যমে উত্থানের সময় সীমিত দৃশ্যমানতার কারণে কেবলমাত্র উন্নত স্কুবা ডাইভারকেই এই ডুব তৈরির অনুমতি দেওয়া হয়েছে।
সমুদ্রের পানি থেকে নদীকে আলাদা করে রেখেছে মেঘলা এক স্তর। যার নাম ‘হ্যালোকলাইন। মিঠা পানি এবং লবণাক্ত পানির পার্থক্য এভাবেই ঘটে। জানলে আরও অবাক হবেন, সমুদ্র তলের এই নদীর চারপাশে আছে বিভিন্ন গাছেরও অস্তিত্ব। এই নির্দিষ্ট অবস্থানটিকে স্পেনীয় ভাষায় সেনোট অ্যাঞ্জেলিতা বলা হয়।
রহস্যময় মারিয়ানা ট্রেঞ্জ:
প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জ আরও এক রহস্যময় স্থান। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এটি। গবেষকদের মতে, পুরো এভারেস্ট অনায়াসেই ঢুকে যাবে মারিয়ানা ট্রেঞ্জের গভীর খাদে। এটি চ্যালেঞ্জার ডিপ নামেও পরিচিত।
মূলত প্যাসিফিক প্লেট আর ফিলিপিন্স প্লেটের যেখানে সংঘর্ষ হয়েছে, সেখানেই মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে। এখানে কিছু ব্যতিক্রম পাথর আছে, যেগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর। এখান থেকে কিছু পাথর গবেষণার জন্য সংগ্রহের চেষ্টা চলছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।