৩ মূলনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি হয়েছে -খলিল
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছে, তিনটি মূলনীতির ওপর ভিত্তি করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষি করেছে। এর মধ্যে একটি হচ্ছে, পরবর্তী নির্বাচিত সরকার এসে এই চুক্তির কোন অংশ পরিবর্তন পরিমার্জন বা বাতিল করতে পারবে।
গত রোববার গুলশান ক্লাবে বিটিএমএ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলে খলিলুর রহমান।
নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছে, আমরা তিনটি মূলনীতির উপরে ভিত্তি করে দর কষাকষি করেছি। প্রথম বিষয় হচ্ছে যে আমরা নির্বাচিত সরকার নই। ফলে আমরা পরবর্তী সরকারের উপরে কোন দায়/বাধ্যবাধকতা (অবলিগেশন) রেখে যেতে পারি না। সুতরাং পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে হবে; তারা এটার পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করতে পারবে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের সঙ্গে আলোচনা করছি এমন একটা চুক্তি নিয়ে, যেটা বাতিলযোগ্য।
খলিলুর রহমান বলেছে, দ্বিতীয় বিষয় হচ্ছে, যতটুকু অবলিগেশন (বাধ্যবাধকতা) আমরা বহন করতে পারব, তার চেয়ে বড় কোনো দায় নিব না। সত্যি বলতে আমরা সবগুলো বাধ্যবাধকতা মেনে নিতে পারিনি। এটির প্রতিফলন শুল্কের হারেও পড়েছে। আর তৃতীয় বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি ছিল শুধুই দ্বিপক্ষীয় চুক্তি। এখানে আমরা তৃতীয় কোন দেশের উল্লেখ করতে পারবো না। আমরা কোনো ভূরাজনৈতিক ফাঁদে পা দিতে চাই না।
নিরাপত্তা উপদেষ্টা বলেছে, তিনটি বিষয়ে সবাইকে স্পষ্ট করতে চাই। এক. যুক্তরাষ্ট্রের সুতা ব্যবহার করলে সেটি বাদ দিয়েই শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে ব্যবসায়ীরা নিশ্চিত থাকতে পারেন। দুই. সব প্রতিযোগী দেশের শুল্ক হার এখনো নির্ধারণ হয়নি। তবে এতোটুকু নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের শুল্কহার প্রতিযোগিতামূলক থাকবে। তিন. আরেকটি বিষয় আছে, সেটি এখানে প্রকাশ্যে বলছি না। তবে মূল বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আরও কিছু আলোচনা বাকি আছে। সেটি সফল হলে আমরা আরও কিছু শুল্ক ছাড় পেতে পারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)