৩ বছর ধরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি প্রবৃদ্ধি কম
মূল্যস্ফীতির চাপ চলমান থাকলেও টানা তিন বছর ধরে শ্রমিকের মজুরি সেই অনুপাতে বাড়ছে না। কম আয়ের পরিবারগুলো মাছ-গোশত কিনতে হিমশিম খাচ্ছে। পড়ে যাচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে- গত জানুয়ারি পর্যন্ত টানা ৩৬ মাস ধরে মূল্যস্ফীতির চাপ চলছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে মজুরি বাড়ানো হলেও সেই বাড়তি টাকা ঢুকে যাচ্ছে মূল্যস্ফীতির পেটে।
বিবিএস ওয়েজ রেট ইনডেক্স (ডব্লিউআরআই) অনুসারে- গত জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.১৬ শতাংশ আর মূল্যস্ফীতির হার ছিল ৯.৯৪ শতাংশ।
গত বছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ও মজুরি প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য ছিল ৩.৭৩ শতাংশ পয়েন্ট।
অর্থনীতিবিদরা বলছেন, এ কারণে কম আয়ের ও অদক্ষ শ্রমিকরা খাবার কম খেতে বাধ্য হচ্ছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।