এক বছরে পরিদর্শন অর্ধেকে নেমেছে:
৩৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি ধরার কাজে স্থবিরতা
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ৩৯ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম-দুর্নীতি, শিক্ষক-কর্মচারীদের নিয়োগসংক্রান্ত অনিয়ম ও জাল সনদ শনাক্ত করার দায়িত্ব পালন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। অথচ এই অধিদপ্তরেই দীর্ঘদিনের চর্চা হচ্ছে দায়িত্বে অবহেলার পাশাপাশি নানা অনিয়ম, উঠেছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
জানা গেছে, ডিআইএর অধিকাংশ কর্মকর্তারা বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে না গিয়ে অফিসে খোশগল্প করে সময় কাটাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় গত এক বছরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এতে অনিয়ম-দুর্নীতি কম ধরা পড়ছে। মাঝেমধ্যে পরিদর্শনে গেলেও ঘুষ গ্রহণ করে, অনিয়ম নেই বলে রিপোর্ট দেন একশ্রেণির কর্মকর্তা। শুধু তাই নয়, জুনিয়র কর্মকর্তাদের দাবিয়ে রাখার অভিযোগ উঠেছে একশ্রেণির সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে।
দেশে বর্তমানে এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠান নিরীক্ষা করে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ডিআইএ। দপ্তরটিতে একজন পরিচালক ও যুগ্ম পরিচালক, চার জন উপপরিচালক, ১২ জন পরিদর্শক ও ১২ জন সহকারী পরিদর্শকসহ মোট ৩০ কর্মকর্তা কর্মরত আছেন। এছাড়া অডিট দপ্তর থেকে চার জন অডিট অফিসার এবং নিজস্ব জনবল থেকে ৯ জন অডিটর দায়িত্ব পালন করেন। এদের মধ্যে কিছু কর্মকর্তার নেতৃত্বে শক্তিশালী ঘুষ সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। তারা অফিসে বসেই শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীক্ষা সম্পন্ন করেন। বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে। এতে জুনিয়র অফিসাররা প্রতিবাদ করতে গেলেই নানা হয়রানির শিকার হন।
অভিযোগ রয়েছে, ডিআইএর কর্মকর্তারা অফিসের কাজ না করে সারা দিন ব্যাচমেটদের সঙ্গে আড্ডা, তদবির, পদোন্নতি, পদায়ন নিয়ে ব্যস্ত থাকেন। যে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি শনাক্তে ভাটা পড়েছে।
তবে ডিআইএ কর্মকর্তারা দাবি করেন, প্রতিষ্ঠান পরিদর্শনের সংখ্যা কমলেও সঠিকভাবে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিচ্ছে। ডিআইএ কর্মকর্তাদের এই পরিদর্শন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে পরিচিত ‘মিনিস্ট্রি অডিট’ নামে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)