হোঁচট খেলো জামাত
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর জোট আর ভোটের হিসাব-নিকাশ চলছে। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে আসন বণ্টন হয়ে গেছে তাদের।
অন্যদিকে, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত। সম্প্রতি সমভাবাপন্ন দলগুলো নিয়ে গঠিত হয় জামাতসহ ১১ দলীয় নির্বাচনি জোট। তবে আসন ভাগাভাগি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি একটি দল। ঘোষণা আসে আলাদাভাবে নির্বাচন করার।
দফায় দফায় নির্বাচনি শরিকদের সঙ্গে বৈঠক করে ১৫ জানুয়ারি ১৭৯ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ ‘খেলাফত’ মজলিস ২০, ‘খেলাফত’ মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ‘ইসলাম’ পার্টি ২টি আসনে লড়বে জামাতের সঙ্গে জোটের হয়ে।
অন্যদিকে, অনেক নাটকীয়তার পর জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই। একইসঙ্গে ২৬৮ আসনে নিজেদের প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে দলটি। বাকি ৩২টি আসনে পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে তারা। অর্থাৎ ৩০০ আসনেই চরমোনাই ভোটের মাঠে থাকছে এবার।
দল দুটির এ ঘোষণার মধ্য দিয়ে ইসলামপন্থিদের ভোট এক কাতারে আনার উদ্যোগ থমকে গেলো বলে মনে করছেন অনেকে।
কেন সমঝোতা হলো না সে ব্যাপারে চরমোনাইর মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামাতে ইসলামের অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে তাদের সঙ্গে নির্বাচনি সমঝোতায় নেই ইসলামী আন্দোলন।
তিনি আরও বলেন, জামাত শরিয়াহ আইনে দেশ পরিচালনা করবে কি না এমন প্রশ্নে তাদের আমির জানান, ক্ষমতায় এলে তারা প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের বর্তমান দুর্দশার মূল কারণ হলো বিদ্যমান আইন। সেই আইন পরিবর্তনের জন্যই আমাদের রাজনীতি। যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে, তাহলে আমাদের উদ্বেগ জন্মায়। আমরা নীতির রাজনীতি করি এবং মৌলিক নীতি নিয়ে যখন ভিন্নমত তৈরি হয়, তখন তাদের সঙ্গে সমঝোতায় থাকার কোনো সুযোগ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












