৩৮ দিন ধরে অচল নগর ভবন, সেবা বঞ্চিত কোটি মানুষ
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা ৩৮ দিন (১৪ মে থেকে) ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছেন তার সমর্থকরা। এ আন্দোলনের কারণে ঢাকা দক্ষিণের প্রায় এক কোটি মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। করপোরেশনে অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে সংস্থাটিতে জন্মনিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স সনদ বিতরণসহ সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ।
এছাড়া একই কারণে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভাটা পড়েছে। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা ঠিকমতো কাজ করতে পারছেন না। মশক নিধন কার্যক্রমও মুখ থুবড়ে পড়েছে। অথচ নগরে এডিস মশার উপদ্রব ক্রমেই বাড়ছে। এছাড়া নগর ভবন বন্ধ থাকায় ঢাকা দক্ষিণের অনেক এলাকায় সড়কবাতি জ্বলছে না। সন্ধ্যার পরপরই সড়কে ঘুটঘুটে আঁধার নেমে আসছে।
১০৯.২৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ডিএসসিসি গঠিত। এখানে ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ওয়ার্ড ৭৫টি। এসব ওয়ার্ডে প্রায় এক কোটি মানুষ বাস করে। এর মধ্যে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে যান। পৃথক ১০টি অঞ্চলেও হাজারো মানুষ নাগরিক সেবা নিতে যান।
সরেজমিনে দেখা যায়, নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। তারা নগর ভবনের প্রধান ফটকসহ ভেতরে ঢোকার প্রতিটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে বাইরে থেকে সেবা নিতে যাওয়া নাগরিকরা ভেতরে ঢুকতে পারছেন না। এছাড়া নগর ভবনের ১১ তলায় থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসেও কেউ ঢুকতে পারছেন না। উল্টো এ মন্ত্রণালয় বিএনপি নেতা ইশরাককে শপথ না পড়ানোয় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)