৩০ শতাংশ নিয়োগকারী কর্মী ছাঁটাই করল এয়ারবিএনবি
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক বড় বড় নানা প্রতিষ্ঠানে যেন কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। টুইটার, মেটা, অ্যামাজনসহ একের পর এক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করছে। আর তাই অনেক প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে বিরাজ করছে ছাঁটাই আতঙ্ক।
আর এই পরিস্থিতিতে কোম্পানির ৩০ শতাংশ নিয়োগকারী কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে সানফ্রান্সিসকো-ভিত্তিক মার্কিন আবাসন সেবাদাতা কোম্পানি এয়ারবিএনবি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে গত রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
করোনার সময় এয়ারবিএনবি তার কর্মীদের ২৫ শতাংশ ছাঁটাই করেছিল। সংখ্যায় যা প্রায় ১ হাজার ৯০০ কর্মী। শুরুর পর বৈশ্বিক নানা বিধিনিষেধের জেরে ভ্রমণসহ বাড়ি ভাড়ার মতো কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ৬ থেকে ৭ মাসে বিশ্বের অনেক বড় কোম্পানি তাদের কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে টুইটার, মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের মতো অনেক প্রতিষ্ঠানও রয়েছে।
এছাড়া সম্প্রতি অ্যালফাবেট’র সেলফ ড্রাইভিং প্রযুক্তি ইউনিট ওয়েমো থেকে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ১৩৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত ওই কোম্পানির মোট কর্মীর ৮ শতাংশ অর্থাৎ ২০৯ জনকে ছাঁটাই করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)