রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড নিয়ে ধোঁয়াশা
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনায় বেশিরভাগ সময়ই পুড়ছে রোহিঙ্গাদের ঘর। অনেক সময় ক্ষয়ক্ষতির পাশাপাশি বড় ধরনের প্রাণহানি নজিরও রয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রিত শিবিরে গত পাঁচবছরে ৩০০ শতাধিক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার ঘর পুড়েছে, নিঃস্ব হয়েছে কয়েক লাখ মানুষ। ঘুরেফিরে কেন ক্যাম্পেগুলোতে আগুন লাগছে, এর কারণ কী এমন নানা প্রশ্নও জেগেছে।
গত ১৫ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আশ্রয় শিবিরে ২২২টি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৯টি দুর্ঘটনাজনিত। ৬০টি নাশকতামূলক ও ৬৩টির কারণ জানা যায়নি।
সর্বশেষ গত রোববার (৫ মার্চ) বিকালে উখিয়া বালুখালীতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। আগুনে দুই হাজার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বিকাল ৩টার দিকে প্রথমে ১১ নম্বর ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী ১০ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে।
রোহিঙ্গা নেতারা বলছেন, ক্যাম্পে বারবার আগুনের পেছনে মিয়ানমারের বিচ্ছিনতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর নাশকতামূলক তৎপরতা থাকতে পারে। ফলে সেটি খতিয়ে দেখা দরকার।
এ বিষয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরের নেতা রফিক বলেন, ‘ক্যাম্পের বারবার আগুন লাগার পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে। কিছু দিন যেতে না যেতে অগ্নিকা-ের ঘটনা কেন ঘটে? আগের আগুনের ঘটনার তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্যাম্পে আগুনের ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এতদিন ক্যাম্পগুলোতে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি ক্যাম্পে মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো সশস্ত্র সংগঠন আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এর সদস্যরা। ফলে ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্য দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। এর জেরে একপক্ষ আরেকপক্ষকে উচ্ছেদ এবং ফাঁসাতে শিবিরে আগুন দিতে পারে।’
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ৮টি, ২০১৯ সালে ১০, ২০২১ সালে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ৬৫টি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। যদিও সংসদীয় কমিটির প্রতিবেদনে ২২২টি ছিল। ২০২০ সালে ঘটেছিল ৮২টি। যদিও রোহিঙ্গাদের হিসাবে এই সংখ্যা আরও বেশি। এছাড়া চলতি বছর গত তিন মাসে ছোট-বড় ১৫টি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
গত রোববার অগ্নিকা-ের ঘটনায় ২ হাজার পরিবারের ১২ হাজার মানুষের ঘর আগুনে পুড়ে গেছে। আগুন লাগার পেছনে নাশকতার অভিযোগে সন্দেহজনক স্থানীয় ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।
জানতে চাইলে শরণার্থী ক্যাম্পে দায়িত্বে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘অগ্নিকা-ের ঘটনার পর দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গারা এক কিশোরকে আটক করে। তাকে জিজ্ঞেসাবাদ চলছে।’
ক্যাম্পে অগ্নিকা-ের ঘটনা আগেও ঘটেছে উল্লেখ করে অতিরিক্ত ডিআইজি বলেন, ‘আগুন লাগার কারণে জানতে তদন্ত কমিটি করা হচ্ছে। আর অগ্নিকা-ের ঘটনার পেছনে অন্য কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখছি। পাশাপাশি ক্যাম্পে নজরদারি বৃদ্ধি করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












