৩শ’ কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পে ‘অনাবশ্যক’ রক্তের গ্রুপ
নামকরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য সরকার গৃহীত সাড়ে তিনশ কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপ অনাবশ্যক হিসেবে রাখায় হতাশ অভিভাবকরা।
তবে গ্রুপ নির্ণয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্য করছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের বড় অংশ স্বেচ্ছায় তথ্য দেয়ায় বেশিরভাগ পরিচয়পত্রে রাখা হয়েছে রক্তের গ্রুপ। আর প্রকল্পের আওতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মুমূর্ষু আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর প্রয়োজন হয় রক্তের। তবে শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রে রক্তের গ্রুপ উল্লেখ না থাকায় চিকিৎসকদের পড়তে হয় জটিলতায়।
নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপের উল্লেখ না থাকায় হতাশ অভিভাবকরা। এমনকি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের তিন কোটির বেশি শিক্ষার্থীর জন্য সরকারের নেয়া অ্যাস্টাবলিশমেন্ট অব ইন্টিগেটেড অ্যাডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) বা ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপের বিষয়টি রাখা হয়েছে অনাবশ্যক হিসেবে।
আইইআইএমএসের প্রকল্পের উপ-পরিচালক ড. নাসির উদ্দীন গনি বলেন, যেসব জায়গাতে শিক্ষার্থীর রক্তের গ্রুপ পাওয়া যাবে না, সে সেটা দিবে না। আর যখন পাওয়া যাবে, সে ডাটাবেজে প্রবেশ করে ডায়নামিক ক্যাটাগরি যেহেতু, সেটা সে ডাটাবেজে তথ্যটা দিয়ে দিতে পারবে। আমাদের ইউনিক আইডি কার্ডে সেই রক্তের গ্রুপের অপশনটা আছে।
তবে কী কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিথিলতা দেখানো হয়েছে-এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের উপ-পরিচালক বলেন, অনেক প্রতিষ্ঠান রক্তের গ্রুপ নির্ণয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেয়ায় অনাবশ্যক করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।