উত্তাল চুয়েট বন্ধ ঘোষণা:
২ বাসে আগুন, বিক্ষোভের পর আন্দোলন স্থগিত
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
তৈয়বুল ইসলাম:
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের জেরে চলমান আন্দোলনের চতুর্থ দিন গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা দুটি বাসে আগুন লাগিয়ে দেয়। এছাড়া চুয়েটের ১২টি বিভাগে তালা ঝুলিয়েছে তারা। এতে অনেক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী আটকা পড়েন। এছাড়া বিকাল সাড়ে চারটার দিকে চুয়েটের উপাচার্য, উপ–উপাচার্যের দপ্তরসহ প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতরে তারা আটকা পড়েন বলে জানা গেছে। ৩০ মিনিট পর ভিসি কার্যালয়সহ একাডেমিক ভবনের সব তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা। এর আগে রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত উপাচার্য ও উপ– উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী ২০ শিক্ষার্থী বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অবরোধ তুলে নেওয়া হলে চট্টগ্রাম–কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। এছাড়াও ক্লাসে ফেরার সিদ্ধান্ত জানান তারা। প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বিবৃতিতে বলেন, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার ব্যাপারটি পুনর্বিবেচনা করার জন্য জুমুয়াবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় পাঠানো হবে। ততক্ষণ হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবেন। রাত ১১ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চুয়েট এলাকার আশেপাশে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়।
উল্লেখ্য গত সোমবার বেলা সাড়ে তিনটায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় ২ ছাত্র নিহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)