২ বাংলাদেশী কৃষককে ভারতে নির্মমভাবে নির্যাতন
বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একটি ঘটনাচিত্র অনলাইনে ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় গত রোববার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ও আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩)। ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদেরকে আটক করা হয়।
সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক গত রোববার বিকালে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটক বাংলাদেশি তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।