ফার্মের মুরগিতে ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি বাংলাদেশি গবেষকরা দেশের ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছু দোকান থেকে মুরগি সংগ্রহ করে গোশতে ‘ই আল্বার্টি’, যা কিনা ই-কোলাই ব্যাকটেরিয়ার আরেকটি ধরন, তার উপস্থিতি পেয়েছে।
ড. জায়েদুল হাসান বর্তমানে জাপানের ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তিনি বলেন, ‘গবেষণাটি করা হয়েছে মানুষকে সচেতন করার জন্য, আতঙ্কিত করার জন্য নয়।’
গবেষক ড. জায়েদুল হাসান বলেন, আমাদের খেয়াল রাখতে হবে, পোল্ট্রি শিল্প বাংলাদেশের প্রাণ। আমাদের প্রোটিনের অন্যতম একটি উৎস। এই সেক্টরে কিন্তু একটা বড় শ্রমশক্তি জড়িত। এখন এত বড় শ্রমশক্তির চেষ্টার ফল যে মুরগি, সেটি খেয়ে যদি অসুস্থ হন, তাহলে সেটা আসলে দুঃখজনক। আমাদের উদ্দেশ্য হচ্ছে- এই পোল্ট্রি যেন নিরাপদ হয়েই মানুষের কাছে যায়। উন্নত বিশ্বে ই-আল্বার্টি’র বিচরণ বেড়ে যাচ্ছে, শঙ্কার জায়গা এখানেই। আমাদের গবেষণার লক্ষ্য আতঙ্ক তৈরি করা না, কিংবা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা না। আমাদের গবেষণা মানুষকে সচেতন করার জন্য।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, দোকানগুলোতে মুরগি প্রক্রিয়া করার সময় বিষ্ঠা থেকে এই ব্যাকটেরিয়া গোশতের মধ্যে প্রবেশ করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।