২ দলের কর্মসূচিতে ভোগান্তিতে রাজধানীবাসী
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ছানী, ১৩৯১ শামসী সন , ১৯ জুলাই, ২০২৩ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
একদিকে বিএনপির পদযাত্রা আর অপরদিকে আ’লীগের সমাবেশ। সড়কে জনগণকে ভোগান্তিতে ফেলে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শোভাযাত্রাপূর্ব সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশের কারণে শাহবাগ, মৎস্যভবন ও পল্টন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ৩টার পর থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। এতে করে মাওলানা ভাসানী সড়কের শাহবাগ-মৎস্য ভবন এবং মৎস্য ভবন-শাহবাগ অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে থাকা যানবাহনের যাত্রীরা।
এসময় সমাবেশের মঞ্চ থেকে শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে থাকা ট্র্যাফিক পুলিশ সদস্যদের বারবার ওই সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
মাওলানা ভাসানী সড়কে ভোগান্তিতে পড়া তারেক হোসেন নামের এক যাত্রী বলেন, ঢাকা শহরের মতো জায়গায় একটি কর্মদিবসে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের ভোগান্তি ছাড়া কিছু নয়। এখানে আমাদের ভোগান্তিতে ফেলে তারা শান্তি সমাবেশ করছে। এ শান্তি সমাবেশের অর্থ আমি বুঝি না।
আরেক যাত্রী বলেন, ঢাকা শহর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই শহরে প্রতিটি মিনিটের দাম আছে। এমনিতেই যানজটের শহর, তার ওপর রাস্তা বন্ধ করে সমাবেশ চলছে। এটা ভোগান্তি নাকি অন্য কিছু, সেটা আপনিই বলুন।
অপরদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা বলেন, 'গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ওই যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা ধরে গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে আছে। গরমে যানজটে জীবন অতিষ্ঠ।'
ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, সকাল থেকেই গাবলতীতে বিএনপির পদযাত্রা চলছে। তাই সড়কের ঢাকামুখী লেনে আমিনবাজারে যানজট তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)