২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করতে আ’লীগ ও বিএনপির ব্যাপক প্রস্তুতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র আড়াই মাস বাকি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে রাজপথ দখলের প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে ২৮ অক্টোবর দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে তা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। ওইদিন সারাদেশ থেকে নিজ নিজ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো করে বড় ধরনের শোডাউনের টার্গেট নিয়েছে তারা। এক দফা দাবি আদায়ে মহাসমাবেশ থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। আর এ আন্দোলন ঠেকাতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার ঘোষণা দেবে আওয়ামী লীগ। এ পরিস্থিতিতে জনমনে প্রশ্ন কি হবে ২৮ অক্টোবর।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ১৮ অক্টোবর পল্টনের সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। ওই দিনই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগও ২৮ অক্টোবর মহাসমাবেশ করার ঘোষণা দেয়। দুই দলই সারাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করছে। নিজ নিজ দলের মহাসমাবেশ যেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সফল করে রাজধানীতে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মহড়া দিতে পারে সে টার্গেট নিয়েই তারা কাজ করে যাচ্ছে।
এদিকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকেই লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এর মাধ্যমে রাজপথ দখলের পরিকল্পনা রয়েছে দলটির। কর্মসূচির মধ্যে থাকতে পারে রাজপথ, রেলপথ ও সচিবালয়, নির্বাচন কমিশনসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ। এক পর্যায়ে পুরো রাজধানী অবরোধ করারও পরিকল্পনা রয়েছে বিএনপির। অপরদিকে লাগাতার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকবে আওয়ামী লীগও। সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থাকতে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে বড় দুই দল কেউ কাউকে ছাড় না দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠে মুখোমুখি অবস্থানে। এ পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ দখলের প্রতিযোগিতাকে কেন্দ্র করে ফের রাজপথ উত্তপ্ত হবে বলে অভিজ্ঞ মহল মনে করছে।
সূত্র মতে, বিএনপি চায় ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের শোডাউন করে দেশ-বিদেশে রাজনৈতিক শক্তি জানান দিয়ে সরকারকে বেকায়দায় ফেলে নির্বাচনের আগে দলের জন্য সুবিধা আদায় করে নিতে। আর আওয়ামী লীগ চায় রাজপথে বিএনপির চেয়ে বেশি লোক জড়ো করে নিজেদের রাজনৈতিক শক্তির মহড়া দিয়ে বিএনপির আন্দোলন ব্যর্থ করে দিতে। তা করা সম্ভব হলে জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আবারও ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। বড় দুই দলের এমন পরস্পরোবরোধী অবস্থানের কারণেই জনমনে আশঙ্কা ভোটের আগে আবার না জানি কি হতে কি হয়ে যায়। তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই দেশের মানুষকে আশ্বস্ত করেছে নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয় সে জন্য তারা সতর্ক রয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।