২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতিটি জেলা ও উপজেলা থেকে পর্যাপ্ত কর্মী-সমর্থককে ঢাকায় আনতে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সামনের আন্দোলন-কর্মসূচি ঘিরে বিএনপির মাঠপর্যায়ের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ফেলারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।
বিএনপির সূত্রগুলো বলছে, দলের নীতিনির্ধারকেরা মহাসমাবেশে ভালো লোকসমাগমের জন্য ঢাকার দিকে নজর দিচ্ছেন বেশি। তারা আশা করছেন, রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে মহাসমাবেশে উল্লেখযোগ্যসংখ্যক উপস্থিতি হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বিএনপির যৌথ সভায় এ বিষয়ে বিশেষ নির্দেশনা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করবেন।
জানা গেছে, ঢাকার মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যেসব বিভাগে স্থায়ী কমিটির সদস্য আছেন, সে বিভাগগুলোতে তারা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। অন্যথায় ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকেরা সমন্বয় করবেন। এ ছাড়া প্রতিটি জেলায়ও একজনকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব সাংগঠনিক পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থককে ঢাকার মহাসমাবেশে আনা। ইতিমধ্যে এ বিষয়ে জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে মহাসমাবেশ থেকে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, তা বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে এখনো নির্ধারণ করা হয়নি। স্থায়ী কমিটির আগামী সভায় কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে। দলের উচ্চপর্যায়ের নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণ-অভ্যুত্থান পরিস্থিতির সৃষ্টি করতে চান।
যখন যে কর্মসূচির প্রয়োজন হবে, সেই কর্মসূচিই দেওয়া হবে। পরিস্থিতিই বলে দেবে কী কর্মসূচি দিতে হবে।
এ ক্ষেত্রে সরকার যদি নিজে থেকে দলীয় কর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে, তার পরিপ্রেক্ষিতে বিএনপি পাল্টা কর্মসূচিতে যেতে পারে। তখন হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। যদিও এখন পর্যন্ত বিএনপির কোনো পর্যায়ের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে জানা যায়নি।
দলটির নেতাদের আশঙ্কা, মহাসমাবেশকে ঘিরে সরকার বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় বাড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। বিশেষ করে লোকসমাগম কমাতে গত বছরের ১০ ডিসেম্বরের ঢাকার বিভাগীয় গণসমাবেশের আগের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এদিকে বিএনপি গতকালই মহাসমাবেশের বিষয়ে অবহিত করে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, মহাসমাবেশের সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের নেতাদের পুরোনো বিরোধ মেটানো এবং বহিষ্কৃত ব্যক্তিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে মহাসমাবেশ এবং পরবর্তী কর্মসূচির আগে দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে সবাইকে মাঠে ফেরানো যায়।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।