সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
২৮ অক্টোবরের মহাসমাবেশ:

বিএনপিকে অবস্থান-অবরোধের ‘সুযোগ দেবে না’ আ. লীগ-পুলিশ

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, রাত ৩:১১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:১৯
বিএনপিকে অবস্থান-অবরোধের ‘সুযোগ দেবে না’ আ. লীগ-পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার পর কোনো ধরনের অবস্থান কর্মসূচি বা অবরোধের চেষ্টা করলে বিএনপিকে রাজপথ থেকে 'বিতাড়িত' করতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য সব উপায়ের প্রয়োগ করবে বলে জানিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ সূত্র।
ক্ষমতাসীন দল এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিএনপিকে মোকাবিলায় পরিকল্পনা তৈরি করেছে। কারণ, তাদের ধারণা, সমাবেশের পর সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করা, হরতাল ডাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধসহ লাগাতার আন্দোলনে যেতে পারে বিএনপি।
সূত্র জানায়, বেশ কয়েকটি শর্তে ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে পারে পুলিশ। এর মধ্যে সমাবেশ শুরু ও শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা এবং সমাবেশ একটি নির্দিষ্ট সীমানার মধ্যে করার শর্ত থাকবে।
পুলিশের বেঁধে দেওয়া সময়ের পর সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের থাকার 'অনুমতি' দেওয়া হবে না।
নয়াপল্টনে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে বিএনপি।
গত ১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি ঘোষণা দেয়, ২৮ অক্টোবরের মহাসমাবেশ আসলে তাদের সরকারোবরোধী আন্দোলনের 'চূড়ান্ত পর্বের' অংশ।
দলের নেতারা ইঙ্গিত দিয়েছিলেন যে সমাবেশ থেকে তারা তাদের এক দফা দাবি আদায়ের জন্য ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন, যাতে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে আয়োজনের পথ তৈরি করা যায়।
পুলিশ সূত্র জানিয়েছে, বিএনপি সহিংসতায় লিপ্ত হলে বা সরকারের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নিলে পুলিশও কঠোর হবে।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুজব ঠেকাতে র‌্যাব ইতোমধ্যেই সাইবার নজরদারি জোরদার করেছে।'
তিনি আরও বলেন, আমরা ঢাকার প্রবেশপথ এবং ঢাকার ভেতরের প্রধান পয়েন্টগুলোতে পর্যাপ্ত চেকপয়েন্ট স্থাপন করব, যাতে কেউ অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশে যোগ দিতে না পারে।
পুলিশ সূত্র জানায়, বিএনপি যাতে কোনো অবস্থান কর্মসূচি না করতে পারে, সেজন্য প্রবেশপথে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
গত বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশেষ অভিযান পরিচালনা এবং সতর্কতা বাড়ানোর নির্দেশ দিয়েছে। পুলিশ সদরদপ্তর শিগগির সারাদেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, বিএনপি নেতাকর্মীসহ পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে বিশেষ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।
সূত্র জানিয়েছে, রাজধানীর প্রবেশ পথগুলোতেও ক্ষমতাসীন দলের থানা ইউনিটগুলো অবস্থান নেবে, যাতে বিএনপির নেতাকর্মীরা রাজধানী অবরোধ করার জন্য অবস্থান কর্মসূচি পালন করতে না পারে। এ ছাড়া, ঢাকার আশেপাশের জেলার ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বড় সংখ্যক কর্মী ও সমর্থকদের আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত করতে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৬ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৬ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৬ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৬ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৬ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৬ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৬ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৬ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৬ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৬ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৮ ঘণ্টা আগে