২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে -আসিফ নজরুল
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরে আগের বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমের সহযোগী করা হবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, আপনারা জানেন বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। আমাদের এই সরকার দায়িত্ব নেয়ার পরে আগের বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠন। কিন্তু খুব দুঃখের সাথে দেখি তাদের টাকা লুটপাট করে বাইরে নিয়ে যাচ্ছে। এটা দেখলে খুব কষ্ট হয়। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। অথচ ফ্যাসিস সরকার টাকা লুট করার জন্য বেছে নিয়েছে সেই ইসলামী ব্যাংকগুলোকে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অল্প কিছু উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে প্রবাসী লাউন্স হয়েছে। প্রবাসীরা সেটা পছন্দ করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি টাকা পাঠানো যাচ্ছে। রেমিট্যান্সের উর্ধ্বসীমা তুলে দেয়া সেটা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)