২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ছাড়িয়েছে টোল আদায়
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কোনও যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন।
পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২৩ মে) রাত ১২টা থেকে গত রোববার (২৪ মে) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন। এই প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা, ক্রেডিট টোল ৪০ হাজার ৬০০ টাকা ও ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে দুই লাখ ১৮ হাজার ১৫০ টাকা।
অপরদিকে, জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হওয়া ১২ হাজার ৭২০টি যানবাহন থেকে নগদ এক কোটি ৬৮ লাখ ৩১ হাজার৫৫০ টাকা, ক্রেডিট ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।