২৪ ঘণ্টার মধ্যে গাজা সিটি ফাঁকা চায় ইসরায়েল
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ফিলিস্তিনির উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে চলে যেতে বলেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জুমুয়াবার সরাসরি গাজা সিটির (উত্তর গাজা) বাসিন্দাদের উদ্দেশে এ কথা বলেছে। এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটির সব বেসামরিক নাগরিককে তাদের বাড়িঘর থেকে সরে যেতে বলছে। নিরাপত্তার স্বার্থে তাদের উপত্যকার দক্ষিণে চলে যেতে বলছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আগামী দিনগুলোতে গাজা সিটিতে বড় ধরনের অভিযান চালানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটির বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করবে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সদস্যরা গাজা সিটির ঘরবাড়ির নিচে থাকা টানেলের ভেতরে, বেসামরিক ভবনের ভেতরে লুকিয়ে আছেন।
যখন পরবর্তী ঘোষণা দেওয়া হবে, তখন বেসামরিক লোকজন গাজা সিটিতে ফিরতে পারবে বলে বিবৃতিতে জানায় ইসরায়েলি সেনাবাহিনী।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এ আদেশের অর্থ হলো, গাজা সিটিসহ আশপাশের সব বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হবে। এ এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ।
জাতিসংঘ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর এ আদেশের মানবিক পরিণতি হবে বিধ্বংসী। ইসরায়েলি সেনাবাহিনীর আদেশ অনুযায়ী এত মানুষের স্থানান্তর অসম্ভব মনে করে জাতিসংঘ।
ইসরায়েলি সেনাবাহিনীর এই স্থানান্তর আদেশ জাতিসংঘ কর্মীসহ আশ্রয়শিবিরে থাকা ফিলিস্তিনি শরণার্থীদের জন্যও প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের এ প্রতিক্রিয়াকে ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল।
হামাসের হামলার জবাবে গত শনিবারই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৭। আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ নারী রয়েছে।
ইসরায়েলি হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)