‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ অডিওটি শেখ হাসিনার
‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, এমন মন্তব্যে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত অডিও ক্লিপটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই। এ সংক্রান্ত ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এর ভিত্তিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, তদন্ত সংস্থা অডিওটির ফরেনসিক পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, এটি শেখ হাসিনার কণ্ঠস্বর। এই অডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।