২০ বিঘা জমিতে ৫২ হাজার ড্রাগন গাছ, বছরে ৩৫ লাখ টাকার বিক্রি
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গী ডাকবাংলোর পাশে তীরনই নদীর পশ্চিম পাড়ে ২০ বিঘা জমিতে ৫২ হাজার ড্রাগন গাছ রোপণ করেছেন আজিজুর রহমান। এ বছর তার এই বাগান থেকে প্রায় ৩৫ লাখ টাকার ড্রাগন ফল বিক্রির সম্ভাবনা রয়েছে।
আজিজুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর (দিঘিপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত বছর ১২ হাজার বস্তায় আদা চাষ করেন এবং বেশ কয়েক একর জমিতে আমের বাগান করেন। কিন্তু আমে তেমন লাভ না হওয়ায় ছোট ভাই মোখলেসুর রহমানের পরামর্শে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন। যশোর থেকে প্রায় ৫২ হাজার চারা নিয়ে প্রথমে ২০ বিঘা জমিতে রোপণ করেন। বর্তমানে বাগানটির দেখভাল করছেন তার ছোট ভাই মোখলেসুর রহমান। বাগানের বয়স এখন ১৩ মাস। ইতোমধ্যে প্রথমবারে ৪ লাখ টাকার ফল বিক্রি হয়েছে। এবার প্রায় ৩৫ লাখ টাকার বিক্রির আশা করছেন তারা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল বলেন,বালিয়াডাঙ্গীর মাটি সব ফসলের জন্য অনেক ভালো, এজন্য ড্রাগনও খুব ভালো হচ্ছে। আমি আশা করব যে, কৃষকরা উচ্চমূল্যের ড্রাগন ফল চাষ করে লাভবান হবে। আমাদের উপসহকারী কৃষি অফিসার মাঠ পর্যায়ে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং আমরাও যারা আছি, তারাও সব সময় গিয়ে কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি।
চাষি আজিজুর রহমান বলেন, এ বছর আমি ২০ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করছি। বাগান থেকে প্রথমবার ৪ লাখ টাকার মতো বিক্রি করেছি, এইবার আশা করছি প্রায় ২০ লাখ টাকার ফল বিক্রি হবে। প্রতিটি গাছ কিনেছি ১৮ টাকায়, এখন পর্যন্ত প্রতিটি গাছে খরচ হয়েছে প্রায় ৪৫ টাকা। প্রতি বিঘায় খরচ প্রায় ২ লাখ টাকা। বালিয়াডাঙ্গীর মাটি ড্রাগন চাষের জন্য অনেক উপযুক্ত।
তার ভাই মোখলেসুর রহমান বলেন, এই বছর প্রায় ৩০-৩৫ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করব আশা করছি। ড্রাগন চাষে গোবরের ব্যবহার সবচেয়ে বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)