২০২৭ সালের মধ্যে সৌদি আরবে ১০ কোটি ডলার রপ্তানি -বাণিজ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
২০২৭ সালের মধ্যে সৌদি আরবের বাজারে বাংলাদেশের রপ্তানি ১০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে মন্ত্রী বলেন, বাস্তবসম্মত প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক নির্ভর। তবে সৌদি ও মধ্যপ্রাচ্যের বাজারে ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী তৈরি পোশাকের বড় সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে প্রচলিত ধারা থেকে বেরিয়ে খাতভিত্তিক পরিকল্পনা নিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।