১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
গ্যাস সংকটে গত দুই বছরে যমুনা সার কারখানায় মাত্র তিন দিন উৎপাদন হয়েছে। একই কারণে আশুগঞ্জ সার কারখানা ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে বলে সংসদীয় কমিটিকে তথ্য দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে সারের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং এর আওতাধীন কোম্পানিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যক্রমও বৈঠকে আলোচনায় আসে। বিসিআইসি ও বিএডিসির সার উৎপাদন, মজুদ এবং বিতরণ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।
২০২৫ সালের ১ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। কারখানাটির দৈনিক অন্তত ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
গ্যাস সংকটের প্রভাব শুধু যমুনা ও আশুগঞ্জে সীমাবদ্ধ ছিল না। গত ৬ মার্চ বিসিআইসির পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া কারখানার মধ্যে চারটিতে ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। তখন চালু ছিল শুধু শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি। পাঁচটি কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন বলে তথ্য দিয়েছিল বিসিআইসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)