মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় মনোরেল যুক্ত করার উপযোগিতা, অর্থনৈতিক ও কারিগরি স্থায়িত্ব এবং পরিবেশগত প্রভাব যাচাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ছয় মাসের এ সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মূলত রাজধানীর বুকে মনোরেল প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
সরকারি অর্থায়নে পরিচালিত ‘ঢাকা মহানগর এলাকায় গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে মনোরেল রুটের সমন্বয় বিষয়ে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বুয়েটের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
নগর ও অঞ্চল পরিবহন কৌশলগত পরিকল্পনায় (ইউআরএসটিপি) মনোরেলের জন্য মোট ৭৯ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের পাঁচটি সম্ভাব্য করিডোর প্রস্তাব করা রয়েছে। প্রস্তাবিত রুটগুলো হলোÑহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জলসিঁড়ি (পূর্বাচল), বিমানবন্দর থেকে সাভার, মোহাম্মদপুর থেকে পোস্তগোলা, মধ্য বাড্ডা থেকে ভুলতা এবং রামপুরা থেকে ডেমরা।
সমীক্ষার পরিধি শুধু এই পাঁচ রুটে সীমাবদ্ধ থাকছে না। জনবসতির বিস্তার ও যাত্রী চলাচলের ধরন বিবেচনায় সম্ভাব্য আটটি করিডোর পর্যালোচনার পর দুটি অগ্রাধিকার রুট নির্বাচন করবে বুয়েট।
রুট নির্বাচনের ক্ষেত্রে সড়কপথের অবস্থান, স্টেশন, ডিপো এবং অন্যান্য অবকাঠামোর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে ভূমির ব্যবহার, সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং বিদ্যমান ও নির্মাণাধীন মেট্রোরেল ও বিআরটি নেটওয়ার্কের সঙ্গে মনোরেলের সমন্বিত সংযোগের দিকটিও খতিয়ে দেখা হবে।
অগ্রাধিকারভিত্তিক দুটি করিডোর চিহ্নিত হওয়ার পর পরবর্তী সময়ে সেগুলোর বিশদ সম্ভাব্যতা, চূড়ান্ত নির্মাণ ব্যয় ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)