স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত -পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া বিষয়টি সম্পূর্ণ অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ করতে এই অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ পুলিশের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট (জুমুয়াবার) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জুমার নামাজ আদায় করতে যান। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজস্ব জুতা খুলে ভেতরে প্রবেশ করেন এবং নামাজ আদায় শেষে বের হওয়ার সময় নিজের জুতাই হাতে করে নিয়ে আসেন।
পুলিশ জানায়, মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল।
তবে ওসি কর্তৃক মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ বাহিনীর ভাবমর্যাদা ক্ষুণœ করতে এই অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ…
৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক…
৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে
বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম …
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স…
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।