১৪৪৭ হিজরী সনের লাইলাতুল বরাত যেদিন যে সকল দেশে পালিত হবে
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
বাংলাদেশ পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ তালাশ করেছে ২৯ রজবুল হারাম শরীফ-১৪৪৭ হিজরী, ২১ ছামিন-১৩৯৩ শামসী, (১৯ জানুয়ারী, ২০২৬ ঈসায়ী), ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) দিবাগত সন্ধ্যায়। সেদিন বাংলাদেশের দিগন্তরেখার ০৪ ডিগ্রী ৫৮ আর্ক মিনিট উপরে ছিলো চাঁদের অবস্থান এবং চাঁদের বয়স ছিলো ১৬ ঘণ্টা ১৪মিনিট। ঢাকায় সূর্যাস্ত ছিলো ৫ টা ৩৫ মিনিটে এবং চন্দ্রাস্ত ছিলো ৬টা ০৪ মিনিটে অর্থাৎ ০ ঘন্টা ২৯ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত গেছে। চাঁদ ছিলো ২৪৩ ডিগ্রী আযিমাতে এবং সূরে্যর অবস্থান ছিলো ২৪৮ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ০৭ ডিগ্রী ১৮ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকায় চাঁদের ০১.৮১% আলোকিত ছিলো এবং এ অবস্থায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দৃশ্যমান হয়নি।
বাংলাদেশ পবিত্র রজবুল হারাম শরীফ মাস ত্রিশ দিনে পূর্ণ করে ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২৩ ছামিন ১৩৯৩ শামসী (২১ জানুয়ারী ২০২৬ ঈসায়ী) থেকে পবিত্র শাবান শরীফ মাস গণনা শুরু করেছে। সে হিসেবে বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা (মঙ্গলবার) দিবাগত রাত।
সেদিন যে সকল দেশে চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তার মধ্যে রয়েছে, আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিয়া, জার্মানী, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্দান, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, তিউনিসিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য এবং ইয়েমেন। আর চাঁদ দেখতে পাবার খবর পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
চাঁদ দেখা এবং মাস ৩০ দিন পূর্ণ করার সাপেক্ষে ১৪৪৭ হিজরী সনের পবিত্র শবে বরাত যে সকল দেশে যেদিন পালিত হতে পারে তার এখানে প্রকাশ করা হল। উল্লেখ্য, এখানে মনগড়া সরকারী সিদ্ধান্তকে বিবেচনায় আনা হয়নি।
০৫ তাসি (০৩ ফেব্রুয়ারী) ২০২৬, মঙ্গলবার দিবাগত রাত বিশ্বের সকল দেশে পবিত্র শবে বরাত পালিত হবে, একমাত্র যুক্তরাষ্ট্র ব্যতীত। যুক্তরাষ্ট্রে ৪ তাসি (২রা ফেব্রুয়ারী) সোমবার দিবাগত রাত পবিত্র শবে বরাত পালিত হবে। তথ্যসূত্র- মজলিসু রুইয়াতিল হিলাল।
-আবুল বাশার মুহম্মদ রূহুল হাসান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)