‘১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাক্সক্ষা অগ্রাধিকার দেয়া হবে’
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাক্সক্ষা অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকাপে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করবো। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জামায়াতের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন আকাক্সক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না তারা।
সংসদ অধিবেশনের প্রথম দিনেই অধ্যাদেশ যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি জয়নাল আবদিন। এটি কমিটির প্রথম সভা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।