১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কথা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল জুমুয়াবার বাদ জুমা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপৎ আন্দোলনের শরিকরা।
এতে যোগ দেন ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।