১২টি চন্দ্রমাসের নাম এবং নামকরণের সার্থকতা (৩)
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
৮ম মাস হচ্ছে شعبان শা’বান: شعبان শব্দটিتشعب القبائل হতে উৎকলিত। شعبان অর্থ ছড়িয়ে পড়া। আরবরা এই মাসে নানা উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তেন, এজন্যই এ মাসকে شعبان ‘শা’বান’ নামে অভিহিত করা হয়েছে। شعبان শব্দের বহুবচন হচ্ছে شعابين ও شعبانات
৯ম মাস হচ্ছে رمضان রমাদ্বান: অর্থাৎ গ্রীষ্ম বা গরমের মাস। আরবদেশে এই মাসে অত্যধিক গরম পড়তো বলে এ মাসকে رمضان ‘রমাদ্বান’ নামে অভিহিত করা হয়েছে। رمضت الفصال অর্থাৎ অতিশয় পিপাসার কারণে গবাদি পশুর বাছুর গরম হয়ে যাওয়া। رمضان শব্দের বহুবচন হচ্ছে رماضين- رمضانات ও ارمضة।
হযরত শায়েখ সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ কেউ বলেছেন, رمضان হচ্ছে মহান আল্লাহ তায়ালা উনার একটি নাম। ” এ বক্তব্যটি ভুল ও উপেক্ষণীয়। কিন্তু আমি (তাফসীরকার ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি) বলি: ‘রমাদ্বান رمضان হচ্ছে মহান আল্লাহ তায়ালা উনার একখানা নাম মুবারক। এ মর্মে সত্যি একখানা হাদীছ শরীফ আছে। তবে হাদীছ শরীফখানার সনদ ضعيف ‘দ্বয়ীফ’ বা দূর্বল। (অতএব, শায়েখ সাখাবী রহমতুল্লাহি আলাইহি উনার মতামত গ্রহণযোগ্য নয়। বরং কেউ কেউ যে বর্ণনা করেছেন, সে বর্ণনাটিই সঠিক) আমি উক্ত হাদীছ শরীফখানাকে كتاب الصيام উনার প্রথম দিকে উল্লেখ করেছি।
১০ম মাস হচ্ছে شوال শাওওয়াল: শাওওয়াল শব্দের অর্থ হলো যে মাস রিযিকের ব্যবস্থা করতে পারেনা। এ মাসে আরবের লোকেরা ভ্রমন করে ও শিকার করে রিযিকের ব্যবস্থা করতেন এজন্য এ মাসের নাম রাখা হয়েছে শাওওয়াল। এছাড়াও আরো অনেক অর্থ রয়েছে। شوال শব্দটির বহুবচন হচ্ছে-شوالات- شواويل- شواول।
১১ মাস হচ্ছে ذوالقعدة ‘যুল কা’দাহ: অর্থাৎ বসে থাকার মাস। القعدة শব্দটির অর্থ বসে থাকা। القعدة শব্দটির ق বর্ণে যবর যোগে পড়তে হবে। আমি (তাফসীরকার) বলি: ق বর্ণটিতে যের যোগে القعدة পঠিত হয়ে থাকে। (অনুবাদক: আমার মতে ق বর্ণে যবর যোগে পড়াই অধিক মাশহূর মত)
আরবগণ এ মাসে যুদ্ধ ও সফর স্থগিত রেখে বাড়িতে বসে থাকতেন বলে এ মাসকে ذو القعدة যুল ক্বা’দাহ’ নামে অভিহিত করা হয়েছে। ذو القعدة শব্দের বহুবচন হচ্ছে ذوات القعدة।
১২ মাস হচ্ছে ذوالحجة ‘যুল হিজ্জাহ’: অর্থাৎ হজ্জের মাস। الحجة শব্দটির ح বর্ণে যের যোগে পঠিত হয়ে থাকে। আমি (তাফসীরকার) বলি: ح বর্ণে যবর যোগে ذوالحجة ‘যুল হাজ্জাহ’ হিসেবে পঠিত হয়ে থাকে। (মূলত দুটি মত সমানভাবে মশহুর)। আরবগণ এ মাসে হজ্জ পালন করতেন বলে মাসটিকে ذوالحجة ‘যুল হিজ্জাহ’ নামে অভিহিত করা হয়েছে। ذوالحجة শব্দের বহুবচন হচ্ছে ذوات الحجة।
(তাফসীর ইবনে কাছীর সূরা তওবা উনার ৩৬ নং আয়াত শরীফ উনার তাফসীর ২য় খ-- ৫৫৩ পৃষ্ঠা প্রকাশনা: দারুল ফিকির বৈরূত- লেবানন)
উল্লেখিত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীরের ইবারত থেকে বুঝা গেলো যে, ১২টি মাসের নামকরণের ব্যাপারে কিছু প্রেক্ষাপট রয়েছে। তবে মহান আল্লাহ পাক উনার ইলমে আযালী এবং সাইয়্যিদুনা মাওলানা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল ইলিম মুবারকে উক্ত ১২টি মাসের নাম ও ধারাবাহিকতা এভাবেই ছিলো। যা পবিত্র সূরা তওবা শরীফ উনার ৩৬ নং পবিত আয়াত শরীফ, তাফসীরের কিতাব এবং পবিত্র হাদীছ শরীফ ফিকির করলে স্পষ্ট বুঝা যায়।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার আনুগত্যতার বেমেছাল দৃষ্টান্ত
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১১ পর্ব)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












