ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২২৯)
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরা তন্ত্র-মন্ত্র, গনতন্ত্র করে। নাউযুবিল্লাহ! দলীল অনেক দরকার নাই, ভাত কিন্তু সব টিপতে হয় না। যারা এখানে খাওয়া দাওয়া করে সবাই ভাত খায়। ঘরে পাক করে, নিজে না করুক তাদের আহলিয়ারা করে, ছেলে-মেয়েরা করে। ভাত কি সব এভাবে টিপ দেয় কেউ? একটা দুইটা টিপ দেয়, তাতে বুঝে ভাতটা হয়েছে কি না। একটা মানুষের জীবনের জন্য সারা জীবন পর্যালোচনা করার কোন প্রয়োজন নেই, একটা ঘটনাই যথেষ্ট। সেটাই হযরত সুলত্বানুল আরিফীন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি, যিনি অনেক বড় ওলীআল্লাহ। তিনি অনেক বড় বযূর্গ, ওলীআল্লাহ। মানুষ জানে না তিনি কতো বড় ওলীআল্লাহ। তিনি হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশিষ্ট খলীফা।
সুলত্বানুল আরিফীন হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি সেই ১০০ থেকে ২০০ হিজরীর লোক। উনার সময় অনেক আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সফর করতেন। তখন এরকম হোটেল, রেস্তরা, শরাইখানা ছিলো না। তিনি যে এলাকায় থাকতেন উনার অনেক মুরীদ-মু’তাক্বিদ, শত-শত, হাজার- হাজার লোক। তিনি বলে রেখেছিলেন উনার মুরীদদেরকে দেখ, অনেক ওলীআল্লাহ উনারা সফর করেন আসবেন এখানে, আসলে তোমরা উনাদের খিদমত করবে, এতে ফযীলত আছে। তোমরা হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের খিদমত করবে এবং আমাকে সংবাদ দিবে। আমি উক্ত বুযূর্গ উনাদের সাথে দেখা করবো, সাক্ষাৎ করবো, দোয়া নিব। তিনি উনার বিনয় প্রকাশ করেছেন। ঠিক আছে। যখন হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা আসতেন উনার মুরীদরা খিদমত করতেন, থাকা-খাওয়ার ব্যবস্থা করতেন, সব করতেন। আসা যাওয়ার প্রয়োজনীয় সার্বিক ইন্তেজাম, আঞ্জাম সবই দিতেন। একদিন এক লোক আসলো যুবক, বড় ওলীআল্লাহ মাশহুর। সব ব্যবস্থা করা হলো। উনাকে সংবাদ দেয়া হলো যে, হুযূর একজন বড় বুযূর্গ ওলীআল্লাহ এসেছেন। ঠিক আছে। ইন্তেজাম করো, রাখ, মেহমানদারী করো, থাকুক যে কয়দিন থাকতে চায়। আর আমি সময়মতো একসময় আসবো। তিনি রওয়ানা হলেন একসময়। যখন তিনি রওয়ানা হলেন উনার হুজরা শরীফ থেকে, উনার হুজরা শরীফ উনার সামনে বড় একটা মাঠ ছিলো। একটা ময়দান সামনে। অনেক বড় খোলা ময়দান। এর ঐ পাশে আরেক প্রান্তে হলো আরেক মুরীদের বাড়ী। যে মুরীদের বাড়ীতে সেই অতিথি বুযূর্গ ওলীআল্লাহ অবস্থান নিয়েছেন। তিনি যখন উনার হুজরা শরীফ থেকে বের হলেন, বের হয়ে দেখতে পেলেন ঐ লোকটা, ওলীআল্লাহ যাকে বলা হচ্ছে সে কি করতেছে? সে ক্বিবলামুখি হয়ে পবিত্র কা’বা শরীফের দিকে থুথু ফেলতেছে। নাউযুবিল্লাহ! উনি বললেন আস্তাগফিরুল্লাহ! নাঊযুবিল্লাহ! এটা দেখে তিনি বললেন আস্তাগফিরুল্লাহ! নাউযুবিল্লাহ! এ লোকটা ওলীআল্লাহ হয় কি করে? যে পবিত্র ক্বিবলা, কা’বা শরীফ উনার সম্মান জানে না এতো ওলীআল্লাহ হতে পারে না। তাকে বের করে দাও। তার যিয়ারত করার কোন প্রয়োজন নাই। তার আমল দেখার আমার কোন প্রয়োজন নাই।
যে পবিত্র কা’বা শরীফ, পবিত্র ক্বিবলা শরীফ উনার সম্মান করতে জানে না সেতো ওলীআল্লাহ হতে পারে না। সত্যি বের করে দেয়া হলো। এই যে বিষয়টা এখানে ফিকিরের বিষয়। একটা ওয়াক্বিয়াই যথেষ্ট। পবিত্র কা’বা শরীফ, ক্বিবলা উনার সম্মান অনেক, মহান আল্লাহ পাক তিনি সম্মান দিয়েছেন, উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মান দিয়েছেন। এই সম্মানিত বিষয়কে যে সম্মান করতে জানে না সেতো ওলীআল্লাহ হতে পারে না। তিনি কিন্তু তার সাথে সাক্ষাৎ করলেন না। তিনি বললেন, তাকে বের করে দাও এখান থেকে। তাকে বের করে দেয়া হলো। তাহলে বিষয়টা এখন ফিকির করতে হবে। ভাততো সব টিপতে হবে না। এখন যারা আলিম, সূফী দাবি করে হারাম কাজগুলো করে তাহলে তারা আলিম থাকে কি করে। এরা কি করে ওলীআল্লাহ দাবি করে? মুফতী, মুহাদ্দিছ, মুফাস্সির দাবি করে? এটা কিন্তু ফিকির করেতে হবে। প্রত্যেকে ফিকির করবে তোমরা এটা। ফিকির না করলে কখনও বুঝা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১১ পর্ব)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












