কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১১ পর্ব)
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, খানকাহ শরীফ প্রতিষ্ঠা করেছেন। যাত্রাবাড়ীতে মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ প্রতিষ্ঠা করেন। ঢাকার পাগলা বাজারের সন্নিকটে একটি বিরাট মহল্লা তিনিই নামকরণ করেছেন “শাহী মহল্লা” হিসেবে। সেখানে তিনি সাধারণ কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মসজিদ সংলগ্ন উনার পারিবারিক কবরস্থান রয়েছে। সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার মাযার শরীফও এই পারিবারিক কবরস্থানেই রয়েছে।
এই মহল্লায় সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার অনেক মুরীদ বাড়ী ঘর করে বসবাস করছেন। তম্মধ্যে হযরত ন’হুযূর কিবলা উনার এক মাহবুব মুরীদ, অশিতিপর, প্রবীন বৃদ্ধ সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার অতিশয় মুহব্বতের লোক, জনাব মুজিবুর রহমান ছাহেব, তদানিন্তন সহকারী খাদ্য পরিচালক, এখানে বাড়ী করে সপরিবারে বসবাস করতেন (কয়েক বছর পূর্বে তিনি ইনতিকাল করেছেন)।
রিয়াজত-মাশাক্কাত
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মুরীদগণকে সব সময় রিয়াজত মাশাক্কাতের জন্য উৎসাহ দিতেন। তিনি বলতেন, আগের যামানায় বড় বড় ওলী আউলিয়া হয়েছেন, এখন আর হতে পারবে না, এটা কোন কথা নয়। যে চেষ্টা করবে সেই লাভ করবে। হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি বা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত মহান বুযূর্গগণ অপেক্ষা বড় ওলীআল্লাহ আর কেউ হতে পারবেন না, এই ধরণের কথা কোথাও লেখা নেই। তিনি মনে করতেন চেষ্টা তদবীর ও মহান আল্লাহ পাক উনার খাছ রহমত হলে উনাদের অপেক্ষাও অনেক বড় ওলীআল্লাহ হওয়া সম্ভব। সুবহানাল্লাহ!
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সব সময় মুরীদগণকে উচ্চ সাহস দিতেন। তিনি বলতেন, ইমামতি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত। সুতরাং নামাযের ইমামতি করতে ভয় করতে নেই। তিনি বলতেন, আমাদের সিলসিলা হক সিলসিলা। আমার পীর ও মুর্শিদ কিবলা (ন’হুযূর কিবলা) তিনি সুলতানুল আরেফীন। কাজেই যাঁরা উনার খাদিম এবং কায়িম-মাকাম উনাদের শানও অতি উর্ধ্বে। সুবহানাল্লাহ!
দ্বীনী কাজে ব্যস্ততা:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অত্যন্ত কর্মব্যস্ত জীবন অতিবাহিত করেছেন। তিনি যখন মাদ্রাসা আলীয়ায় শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলেন, তখন একদিকে মাদ্রাসা আলীয়ার দায়িত্ব, অপরদিকে মসজিদে ইমামতির দায়িত্ব, আবার মুরীদ মুতাকিদদের তা‘লীম তালকীন, যিকির আযকার, বিভিন্ন মাহফিলে ওয়াজ নছীহত, লোকের বিভিন্ন তদবিরে, যেমন, তাবিজ, ঝাড়-ফুঁক, বাইয়াত করা, ইত্যাদির জন্য প্রতি দিন শত শত লোকের সঙ্গে সাক্ষাত উনার দৈনন্দিন জীবনের রুটিন ছিলো।
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলতেন, আমি মাদ্রাসায় যাওয়ার সময় শুধু ডাল দিয়ে ভাত খাওয়া পছন্দ করতাম, কেননা ডাল দিয়ে ভাত খেতে খুব কম সময় লাগে। কারণ কর্মব্যস্ততা এত বেশী ছিলো যে, পাঁচ মিনিট সময় বেশী ব্যয় করার অবকাশ ছিলো না। তবে যাত্রাবাড়ী খানকা শরীফে আসার পর থেকে এই কর্মব্যস্ততা কিছুটা লাঘব হয়। কেননা শিক্ষকতার কাজ থেকে তিনি তখন অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু অল্পদিন পরেই তিনি ডায়াবেটিস রোগে অসুস্থ হয়ে পড়েন।
আবার শেষ বয়সে পড়ে গিয়ে উনার মাথা মুবারক ফেটে যায়। আবার অপর এক সময় সিটে বসার সময় পড়ে গিয়ে পা মুবারক ভেঙ্গে যায়। ক্রমে উনার স্বাস্থ্য ভেঙ্গে যায় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন তিনি নীচে বসে নামায পড়তে পারতেন না। এ সময় মসজিদে ইমাম রাখা হয়েছিলো এবং সাপ্তাহিক যিকির উনার খলীফা উনারাই পরিচালনা করতেন।
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












